পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

যারা ঘুষ খায় এবং দেয় তারা জাহান্নামী : অর্থমন্ত্রী

ডেস্কঃ আমরা ব্যক্তিগত জীবনে ঘুষ খাব না, ঘুষ দেব না। কারণ ঘুষ যারা খায় এবং যারা দেয় তারা জাহান্নামি। সবাইকে শিক্ষা অর্জন করতে হবে। কেননা বিদ্যা অর্জন করলে তা ব্যক্তিজীবনে চক্রবৃদ্ধি হারে বাড়ে। যারা যত বেশি জ্ঞান অর্জন করবে, তারা তত বেশি জানবেন এবং সফল হবেন। যতদিন বাঁচব ততদিন মানুষ ও মানবাধিকারের জন্য কাজ করবেন বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী আ. হ. ম মোস্তফা কামাল।

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার ও সাংস্কৃতিক অনুস্ঠানে এসব কথা বলেন বলেন।
তিনি আরো বলেন, শিক্ষার বিকল্প কিছু নেই। যিনি যতবেশি শিক্ষা অর্জন করবেন, তিনি তত বেশি জাগ্রত বিবেকের অধিকারী হবেন। তিনি অভিভাবকদের প্রতি সন্তানদের বেশি বেশি সময় দেওয়ার আহ্বান জানান।

৯ মার্চ সন্ধ্যায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বারিধারা ক্যাম্পাসে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচলেক মো. নূর আলী ও লোটাস কামাল গ্রুপের চেয়ারম্যান ও সিইও মিসেস কাসমিরি কামাল, কানাডিয়ান ইউনিভার্সিটির উপ-উপাচার্য ড. চৌধুরী নাফিস সারাফাত।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ হামিদা আলী, সাউথ পয়েন্ট অ্যান্ড কলেজের পরিচালক মুনিমুন নাহার, অধ্যক্ষ উইং কমান্ডার এম এম আমজাদ হোসেন (অব.), অধ্যক্ষ শামছুল আলম প্রমুখ।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার এম এ রশিদ বলেন, আজকের সরকারের উন্নয়নের মডেল আজকের প্রধান অতিথি অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। তার সফল পরিকল্পনায় যা অর্জন সম্ভব হয়েছে।

পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অর্থমন্ত্রী আ. হ. ম মোস্তফা কামাল। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

যারা ঘুষ খায় এবং দেয় তারা জাহান্নামী : অর্থমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৪৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০১৯