অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

ফের বঙ্গোপসাগরে ১৪ ভারতীয় জেলে আটক

বাংলার খবর২৪.কম mongla indian fisherman 19-10-14 02 _54965: আবারো বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে একটি মাছধরার ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌ-বাহিনী। নৌ বাহিনী আটককৃতদের রোববার বিকেলে মংলা থানায় হস্তান্তর করেছে।

পুলিশ জানায়, মংলা বন্দর থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে এলাকায় শুক্রবার রাতে অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় জেলেরা। এ সময় এলাকায় টহলরত নৌ বাহিনীর জাহাজ বিএনএস পদ্মা ভারতীয় জেলেদের একটি ট্রলার আটক করে। আটককৃত ১৪ জন জেলেদের বাড়ি ভারতের উত্তর চব্বিশ পরগনার হুগলি জেলার বিষপাড়া এলাকায়।

আটককৃত জেলেরা হলেন- একান্ত বিশ্বাস, নারায়ণ দাস, শেখর দাস, পানু দাস, কালাচান দাস, সুমন দাস, প্রশান্ত দাস, নিমাই দাস, শুকচাদ বাড়ই, মনোরঞ্জন দাস, মিন্টু দাস, কানাই দাস, হারুন নাইয়া। বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ ও মাছ শিকারের অভিযোগে আটক ১৪ জেলের বিরুদ্ধে মংলা থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানায় পুলিশ।

আটক ভারতীয় জেলে মিন্টু দাস ও শুকচাদ বলেন, বঙ্গোপসাগরের ভারত-বাংলাদেশ জলসীমার কোনো নিশানা না থাকায় রাতের অন্ধকারে স্রোতের টানে ভাসতে ভাসতে বাংলাদেশ জলসীমায় ঢুকে পড়েছে।

তবে দেশীয় জেলেরা অভিযোগ করে বলেন, বাংলাদেশ জলসীমায় বেশি মাছ পাওয়া যায় তাই ভারতীয় জেলেরা বেশি মাছের আশায় ইচ্ছে করে এ দেশের জলসীমায় অহরহ ঢুকছে আর মাছ লুটে নিচ্ছে।

উল্লেখ্য, একই এলাকা থেকে গত বুধবার একটি ট্রলারসহ ১৪ জেলেকে আটক করে নৌ বাহিনী।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

ফের বঙ্গোপসাগরে ১৪ ভারতীয় জেলে আটক

আপডেট টাইম : ০২:২০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০১৪