অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

লালমনিরহাটে বিজিবির উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ, খুশি শিক্ষার্থী-অভিভাবকরা

নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের সীমান্ত এলাকায় মানবিক উদ্যোগের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার সদর উপজেলার মোঘলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রবিবার সকালে ১৫ বিজিবির উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর হাতে খাতা, কলম, স্কেলসহ সাত ধরনের শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ১৫ বিজিবির লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী ইমাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার, স্থানীয় ইউপি সদস্য নুর আলম মিয়াসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষাসামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। তাদের অভিভাবকরাও বিজিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। একজন অভিভাবক বলেন, “আমাদের এলাকার অনেক পরিবারই আর্থিকভাবে অসচ্ছল। সন্তানদের পড়াশোনার খরচ চালাতে কষ্ট হয়। বিজিবির এই সহায়তা আমাদের জন্য অনেক উপকারে এসেছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার বলেন, “শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং তারা আরও উৎসাহ পাবে।
এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী ইমাম বলেন, “বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, সামাজিক দায়িত্ব পালনে সবসময় সচেষ্ট। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের উৎসাহিত করাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সীমান্ত রক্ষার পাশাপাশি এমন মানবিক কার্যক্রমে স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া পড়েছে। সচেতন মহল মনে করছেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে সহায়ক হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

লালমনিরহাটে বিজিবির উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ, খুশি শিক্ষার্থী-অভিভাবকরা

আপডেট টাইম : ০৬:৪৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬