পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের বুড়িমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারকে এমপির গরু উপহার Logo প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন করতে হবে: শেখ রবিউল আলম Logo লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি Logo হাতীবান্ধা-পাটগ্রামের ৬৫ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo দুর্গাপূজায় পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর ৮ দিন বন্ধ Logo বুড়িমারী স্থলবন্দরের উন্নয়ন প্রকল্পে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই Logo তদন্তে অসংগতি পেলে সার ডিলার নিয়োগ বাতিল: রোকন উদ্দিন বাবুল Logo মাটির ব্যাংকে জমছে টাকা, সমৃদ্ধ হচ্ছে গ্রামের পাঠাগার Logo আদিতমারীতে প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষ, আহত ১২ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা

লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো ‎

‎
‎​নিজস্ব প্রতিবেদক –
‎বর্তমান সরকারের দেশব্যাপী ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের আধুনিকায়ন ও সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
‎
‎স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে এই গুরুত্বপূর্ণ সংস্কার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। মেসার্স আসলাম এন্টারপ্রাইজ নামের একটি স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মাঠপর্যায়ে কাজটি সম্পাদন করছে।
‎
‎​সরেজমিনে দেখা গেছে, ইতোমধ্যেই প্রকল্পটির প্রায় ৫০ শতাংশেরও বেশি কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। গ্রামীণ পর্যায়ে নাগরিক সেবা আরও সহজ, গতিশীল ও আধুনিক করার লক্ষ্যেই এই উদ্যোগ। সংস্কার কাজের আওতায় পরিষদের মূল ভবন মেরামত, আকর্ষণীয় রঙ ও অভ্যন্তরীণ অবকাঠামোগত নান্দনিক উন্নয়ন করা হচ্ছে।
‎
‎​কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী জানান, কাজের গুণগত মান শতভাগ বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য নিয়মিত তদারকি করা হচ্ছে। চলতি জুন মাসের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ করে নবসজ্জিত ও আধুনিক এই কমপ্লেক্সটি জনসাধারণের সেবায় পুরোপুরি উন্মুক্ত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।
‎
‎​সংশ্লিষ্টরা মনে করছেন, এই আধুনিকায়নের কাজ সম্পন্ন হলে কুলাঘাট ইউনিয়নের সর্বস্তরের মানুষ আরও নান্দনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশে দ্রুততম সময়ে তাদের কাঙ্ক্ষিত প্রশাসনিক ও নাগরিক সেবা গ্রহণ করতে পারবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামের বুড়িমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারকে এমপির গরু উপহার

লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো ‎

আপডেট টাইম : ০৭:৪৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬