পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo আদিতমারীতে প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষ, আহত ১২ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা Logo আসন্ন ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা Logo আলোকিত লালমনিরহাট’ গড়তে পাটগ্রামের ৬ নম্বর ওয়ার্ডে ৩১ সদস্যের সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটি গঠন Logo শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজিত Logo পাটগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo প্রত্যন্ত গ্রাম থেকে সাইবার নিরাপত্তার জগতে নয়ন রায়ের এগিয়ে চলা Logo বিআরটিএ, ফরিদপুর সার্কেল কর্তৃক জাতীয় সড়ক নিরাপদ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত Logo “জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা” বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের Logo বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা হেমায়েত হোসেন’কে নিয়ে মিথ্যা অপপ্রচার

পাটগ্রাম সীমান্তে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে ও যানবাহন জব্দ

  • মো:রশিদুল ইসলাম
  • আপডেট টাইম : ১২:৪৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১৩৩৬ বার

নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে, একটি মালিকবিহীন ইজিবাইক ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য সাড়ে ৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সীমান্তবর্তী পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি-৬১ ব্যাটালিয়ন (তিস্তা-২) সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে সীমান্তের প্রধান পিলার-৮৪৩-এর ৭ নম্বর উপপিলার এলাকায় টহল দিচ্ছিল ৬১ বিজিবির পঁয়ষট্টিবাড়ী ক্যাম্পের একটি টহল দল। এ সময় শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাস্টারপাড়া এলাকায় চালকবিহীন একটি চায়না ইজিবাইক দেখতে পায় বিজিবি সদস্যরা। পরে ইজিবাইকে তল্লাশি চালিয়ে ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। জব্দ করা ইজিবাইক ও ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।

অন্যদিকে, একই রাতে সীমান্তের প্রধান পিলার-৮৫২-এর ৭ নম্বর উপপিলার এলাকায় ঝালঙ্গী ক্যাম্পের টহল দল অভিযান চালায়। এ সময় শূন্যরেখা থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বটতলী এলাকায় মালিকবিহীন ও রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বিজিবির হিসাবে, মোটরসাইকেলটির আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪৫ হাজার টাকা।

এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) একই ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছিল বিজিবি।

৬১ বিজিবি ব্যাটালিয়ন (তিস্তা-২)-এর সহকারী পরিচালক (এডি-অবস) কারিমুল ইসলাম ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে, মালিকবিহীন ইজিবাইক ও মোটরসাইকেল জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

আদিতমারীতে প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষ, আহত ১২

পাটগ্রাম সীমান্তে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে ও যানবাহন জব্দ

আপডেট টাইম : ১২:৪৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬