পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo আলোকিত লালমনিরহাট’ গড়তে পাটগ্রামের ৬ নম্বর ওয়ার্ডে ৩১ সদস্যের সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটি গঠন Logo শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজিত Logo পাটগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo প্রত্যন্ত গ্রাম থেকে সাইবার নিরাপত্তার জগতে নয়ন রায়ের এগিয়ে চলা Logo বিআরটিএ, ফরিদপুর সার্কেল কর্তৃক জাতীয় সড়ক নিরাপদ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত Logo “জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা” বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের Logo বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা হেমায়েত হোসেন’কে নিয়ে মিথ্যা অপপ্রচার Logo বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা হেমায়েত হোসেন’কে নিয়ে মিথ্যা অপপ্রচার Logo জমিজমার বিরোধকে রাজনৈতিক রং দেওয়ার অভিযোগ Logo পাটগ্রামে ১৭ লাখের দেনমোহর কমিয়ে ৩ লাখ ৭০ হাজার করার অভিযোগ, কাজির দুই সহযোগী আটক

আলোকিত লালমনিরহাট’ গড়তে পাটগ্রামের ৬ নম্বর ওয়ার্ডে ৩১ সদস্যের সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটি গঠন

নিজস্ব সংবাদদাতা:

‘আলোকিত লালমনিরহাট’ গড়ার লক্ষ্যে লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ৩১ সদস্যবিশিষ্ট সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় পাটগ্রাম টি এন স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।

সামাজিক অপরাধ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন, বাল্যবিবাহ রোধ এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কমিটির মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম ফারুক রুমি, শ্রী রতন কুমার সাহাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ততা এবং এলাকার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, সমাজ থেকে অপরাধ দূর করতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

‘আলোকিত লালমনিরহাট’ গড়ার প্রত্যয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

আপডেট টাইম : ০৭:০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬