
নিজস্ব সংবাদদাতা:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী আনন্দবাজার (ঘুন্টি) এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারের পাশে দাঁড়িয়েছেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। নিহতদের পরিবারকে স্বাবলম্বী করতে আর্থিক সহায়তার অংশ হিসেবে প্রতিটি পরিবারকে একটি করে গরু উপহার দিয়েছেন তিনি।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে এমপি নিজে উপস্থিত হয়ে নিহত চার পরিবারের সদস্যদের হাতে গরুগুলো তুলে দেন।
গত ২৮ সেপ্টেম্বর ভোরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বুড়িমারী আনন্দবাজার (ঘুন্টি) এলাকায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর ট্রাকটি একটি দোকানে ঢুকে পড়ে। ওই দুর্ঘটনায় চারজন নিহত হন।
সহায়তা প্রদানকালে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, ‘এই অপূরণীয় ক্ষতি কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। এই কঠিন সময়ে পরিবারগুলো যেন ঘুরে দাঁড়াতে পারে, সে উদ্দেশ্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস।’
তিনি আরও বলেন, ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন।
গরু সহায়তা পেয়ে নিহতদের পরিবারের সদস্যরা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মো:রশিদুল ইসলাম 






















