পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কাল সমাপনীতে বসছে ৩১ লাখ ক্ষুদে শিক্ষার্থী

ঢাকা: প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে রোববার। দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ জন। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ ও ইবতেদায়ি সমাপনীতে তিন লাখ পাঁচ হাজার ৭২১ জন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানান।

প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় রাখা হয়েছে। আগামী ৩০ নভেম্বর এ পরীক্ষা শেষ হবে।

মন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষা সমাপনীতে ছাত্র ১২ লাখ ৮২ হাজার ৭৯ জন, ছাত্রী ১৫ লাখ ৬ হাজার ৪৬৫ জন। ইবতেদায়িতে ছাত্র এক লাখ ৫৭ হাজার ৫৪৮ জন ও ছাত্রী এক লাখ ৪৮ হাজার ২৭৩ জন। সারাদেশে ছয় হাজার ৭৯১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক সমাপনীর জন্য দেশের বাইরে ১১টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে।

পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, মোট ছয়টি বিষয়ে পরীক্ষা নেয়া হবে। প্রতি বিষয়ে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৩০ নভেম্বর পরীক্ষা শেষ হবে।

তিনি বলেন, প্রাথমিক সমাপনী দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা। ২০০৯ সালে প্রথম প্রাথমিক সমাপনী শুরু হয়। ইবতেদায়ি সমাপনী শুরু হয় আরো এক বছর পর। সেই অনুযায়ী ষষ্ঠবারের মতো প্রাথমিক সমাপনী ও পঞ্চমবারের মতো ইবতেদায়ি সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

মোস্তাফিজুর রহমান বলেন, এবারো গতানুগতিক পদ্ধতিতে বিজি প্রেসের মাধ্যমে প্রশ্ন ছাপিয়ে পরীক্ষা নেয়া হবে। তবে প্রযুক্তি ব্যবহার করে আগামীতে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে কীভাবে পরীক্ষা নেয়া যায়, সেদিকে নজর দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলা হয়েছে।

প্রশ্ন ফাঁসের বিষয়ে কী ব্যবস্থা নেয়া হচ্ছে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিশেষ কোনো উদ্যোগ নেই। তবে যার যার দায়িত্বের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এ বিষয়ে জিরো টলারেন্স (কোনো ছাড় নয়)।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি
প্রাথমিক সমাপনীতে ২৩ নভেম্বর ইংরেজি, ২৪ নভেম্বর বাংলা, ২৫ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৬ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৭ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৮ নভেম্বর গণিত পরীক্ষা হবে।

ইবতেদায়ি সমাপনীতে ২৩ নভেম্বর ইংরেজি, ২৪ নভেম্বর বাংলা, ২৫ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৬ নভেম্বর আরবি, ২৭ নভেম্বর কোরান ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহ্, ৩০ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

কাল সমাপনীতে বসছে ৩১ লাখ ক্ষুদে শিক্ষার্থী

আপডেট টাইম : ০৫:৩১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০১৪