পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল

যৌন হয়রানির দায়ে ইবির শিক্ষার্থী আটক

ইবি: ভর্তিচ্ছু ছাত্রীকে যৌন হয়রানি করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের তরিকুল ইসলাম নামে এক শিক্ষার্থীকে আটক করেছে ইবি থানা পুলিশ। এদিকে তাকে ছাড়াতে বিভাগীয় সভাপতি থানায় দৌড়ঝাঁপ শুরু করেছে।

ইবি থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার ভর্তি পরীক্ষা চলাকালে বিকেল ৪টার দিকে বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের সামনে তরিকুল কয়েকজন মেয়ের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিলো। এ সময় শাম্মী (ছদ্মনাম) নামের এক ছাত্রীকে নানা ধরনের অশালীন মন্তব্য ও আপত্তিকর কথাবার্তা বলে তরিকুল।

টহলরত ভ্রাম্যমাণ আদালত দেখে সেখানে যৌন হয়রানির অভিযোগ করে ওই ছাত্রী। অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত তরিকুলকে আটক করে ইবি থানায় পাঠিয়ে দেয়।

এ ব্যাপারে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বলেন, ওই ছাত্রীর যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে তরিকুলকে আটক করা হয়েছে। তবে এখনো তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়নি। পরে আমরা বিষয়টা নিয়ে জিজ্ঞাসাবাদ করবো।

তরিকুল আইন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শাহজাহান মন্ডলের একান্ত আস্থাভাজন ছাত্র। এমনকি তরিকুলকে সঙ্গে নিয়ে তাকে ভর্তি পরীক্ষা চলাকালে বিভিন্ন হল পরিদর্শকের দায়িত্বও পালন করতে দেখা গেছে।

এজন্যই যৌন হয়রানির দায়ে আটক হওয়া আইন বিভাগের ছাত্র তরিকুলকে থানা থেকে ছাড়িয়ে নিতে ওই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শাহজাহান মন্ডলসহ কতিপয় শিক্ষক দৌড়ঝাঁপ শুরু করেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, তরিকুলের বিরুদ্ধে ইতিপূর্বেও যৌন হয়রানি ও মদ্যপানসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

যৌন হয়রানির দায়ে ইবির শিক্ষার্থী আটক

আপডেট টাইম : ০৮:০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০১৪