পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

বেরোবিতে ভর্তি যুদ্ধ : প্রতি আসনে লড়বে ৭৫ ভর্তিচ্ছু

বেরোবি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) ২০১৪-২০১৫ সেশনের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে ৯০ হাজার ৪০২ জন ভর্তিচ্ছু। এবার প্রতিটি আসনের বিপরীতে লড়াই করবে ৭৫ জন ভর্তিচ্ছু। যা পূর্বের তুলানায় অনেক বেশি।

বিশ্ববিদ্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আবেদনের তারিখ শেষ হলেও ভর্তি পরীক্ষার তারিখ এখনও জানানো হয়নি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোর্শেদ-উল-আলম রনি বলেন, সিনিয়র কিছু শিক্ষক তাদের অতিরিক্ত দায়িত্ব থেকে পদত্যাগ করায় এখনও ভর্তি পরীক্ষার তারিখ জানানো সম্ভব হয়নি। তবে দ্রুত তা জানানো হবে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মোট ছয়টি ইউনিটের মধ্যে (এ, ইউনিট) কলা অনুষদের তিনটি বিষয়ের ১৯৫টি আসনের বিপরীতে আবেদন করেছে ২০ হাজার ২১৯ জন। (বি, ইউনিট) সামাজিক বিজ্ঞান অনুষদের ৬টি বিষয়ের ৩৬০টি আসনের বিপরীতে আবেদন করেছে ২২ হাজার ৫৮৪ জন। এছাড়া (সি, ইউনিট) বিজনেজ স্টাডিজ বিভাগের ৪টি বিষয়ের ২৪০টি আসনের বিপরীতে আবেদন করেছে ১৮ হাজার ২৬৯ জন। (ডি, ইউনিট) বিজ্ঞান অনুষদের ৪টি বিষয়ের ২৪০টি আসনের বিপরীতে আবেদন করেছে ১০ হাজার ৭৩৬ জন। (ই, ইউনিট ) প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ২টি বিষয়ের ৭০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৯ হাজার ৭৭৫ জন এবং (এফ, ইউনিট) জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ২টি বিষয়ের ৯০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৮ হাজার ৮১৯ জন।

উল্লেখ্য, ১০ নভেম্বর রাত ১২টায় আবেদনের তারিখ শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে মঙ্গলবার দিবাগত রাত ১২ টা পর্যন্ত করা হয়েছিল।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

বেরোবিতে ভর্তি যুদ্ধ : প্রতি আসনে লড়বে ৭৫ ভর্তিচ্ছু

আপডেট টাইম : ০৬:৩৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০১৪