অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

যশোরে আ. লীগ নেতাকে গুলি করে হত্যা

যশোর : যশোরে মাহফুজুর রহমান খোকন (২৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ফতেপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দফতর সম্পাদক।

বুধবার রাত ৯ টার দিকে শহরতলীর শেখহাটি জামরুতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খোকন সদর উপজেলার সুলতানপুর গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।

জেলা ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক ও সুলতানপুর গ্রামের বাসিন্দা সরদার ফরিদ আহমেদ জানান, ফতেপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের দফতর সম্পাদক মাহফুজুর রহমান খোকন একই গ্রামের জাহাঙ্গীরের মোটরসাইকেলে রাত ৯ টার দিকে যশোর শহর থেকে সুলতানপুর গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে শহরতলীর শেখহাটি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তদের গুলিতে খোকন গুরুতর আহত হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক, আওয়ামী লীগের নেতা খোকন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সাথে জড়িত তা জানাতে পারেননি তিনি।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

যশোরে আ. লীগ নেতাকে গুলি করে হত্যা

আপডেট টাইম : ০৬:৫০:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০১৪