অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

অবশেষে স্বাক্ষরিত হল বিদ্যুৎ চুক্তি

কাঠমান্ডু, নেপাল থেকে : অনেক আশা-নিরাশার পরে অবশেষে স্বাক্ষরিত হল সার্ক রাষ্ট্র সমূহের মধ্যে বিদ্যুৎ বিনিময় সংক্রান্ত চুক্তি। বিকেল সাড়ে চারটায় সমাপনী অধিবেশন শুরু হওয়ার পরে নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা পররাষ্ট্র মন্ত্রীদের চুক্তি সাক্ষরের জন্য আহবান জানান।

সার্কের ৪১তম সার্ক প্রোগ্রামিং কমিটি ও সার্ক কাউন্সিল অব মিনিস্টার সেশনেও চুক্তি সংক্রান্ত বিষয়ে সমাধান হয়নি। তবে সার্কের শীর্ষ নেতাদের বিজনেস সেশনে চুক্তি সংক্রান্ত ঐক্যমতে পৌঁছায় সার্কভূক্ত দেশগুলোর প্রধানরা।

অন্যদিকে সার্ক রাষ্ট্রগুলোর মধ্যে নিয়মিত যাত্রী ও পণ্য পরিবহণে সার্ক মোটরযান চুক্তি এবং আঞ্চলিক রেলওয়ে চুক্তি দুটি এবারের সম্মেলনে স্বাক্ষরিত হলনা।

‘শান্তি ও সমৃদ্ধির জন্য গভীর সংযোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেপালের কাঠমান্ডুতে হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সাউথ এশিয়ান এসোশিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন (সার্ক) এর ১৮তম সম্মেলন। বৃহস্পতিবার কাঠমান্ডু ঘোষণার মধ্য দিয়ে শেষ হচ্ছে সার্কের ১৮তম সম্মেলন।

৩য় বারের মত সার্ক সম্মেলনের আয়োজন করছে কাঠমান্ডু। ১৯৮৭ সালে প্রথম এবং দ্বিতীয়বার ২০০২ সালে সার্ক সম্মলেনর আয়োজন করেছিল দেশটি। সর্বশেষ সার্কের ১৭তম সম্মেলনটি হয়েছিল মালদ্বীপের আদ্দু সিটিতে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

অবশেষে স্বাক্ষরিত হল বিদ্যুৎ চুক্তি

আপডেট টাইম : ১১:০৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০১৪