পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

জগলুল আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও তার বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা ‘বাংলার খবর২৪.কমের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক ফারুক আহাম্মেদ সুজনের

বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জগলুল আহমদ চৌধুরীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও তার বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা ‘বাংলার খবর২৪.কমের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক ফারুক আহাম্মেদ সুজন’ বলেন, সড়ক পরিবহন খাতে চলমান নৈরাজ্য আর প্রাণঘাতী দাপটের সর্বশেষ বলি হলেন জগলুল আহমদ চৌধুরীর মতো এমন এক ব্যক্তিত্ব যাঁর শূন্যতা বাংলাদেশের সাংবাদিকতা পেশা ও বুদ্ধিবৃত্তিক জগতে সহজে পূরণ হবার নয়। দেশের আপামর মানুষজন তো বটেই , সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন শ্রেণী ও পেশার খ্যাতিমান ব্যক্তিদের একের পর এক মর্মন্তুদ মৃত্যুর ঘটনায় পুরো জাতি ক্ষুব্ধ ও উদ্বিগ্ন । কিন্তু এতদসত্বেও সড়ক পরিবহন খাতকে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে নৈরাজ্য ও বিশৃংখলামুক্ত করার কোনো সংঘবদ্ধ তৎপরতাই শাসককূলের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি। যার পরিণতিতে জগলুল আহমদ চৌধুরীর মতো আন্তর্জাতিকভাবে খ্যাতিমান সাংবাদিককে অকালে প্রাণ দিতে হয়েছে।

সাংবাদিক বলেন, মরহুম জগলুল আহমদ চৌধুরী তার জ্ঞান, মেধা ও শ্রম দিয়ে সাংবাদিকতা পেশাকে যেমন উচ্চ মাত্রায় নিয়ে গেছেন তেমনি সুচিন্তিত লেখনী ও মতামতের মাধ্যমে দেশ ও জনগণের সেবা করেছেন। শুধু সাংবাদিক সমাজ নয়, তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশ এক কৃতি সন্তানকে হারালো।

মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জগলুল আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও তার বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা ‘বাংলার খবর২৪.কমের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক ফারুক আহাম্মেদ সুজনের

আপডেট টাইম : ১০:৫৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০১৪