পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

পাবনায় কোচিং সেন্টারে ট্যাঙ্কলরি : শিক্ষক নিহত, ১০ শিক্ষার্থী আহত

পাবনা : পাবনার সাঁথিয়ায় একটি কোচিং সেন্টারে ট্যাঙ্কলরি ঢুকে ১ শিক্ষক নিহত ও ১০ শিক্ষার্থী আহত হয়েছে।

রোববার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার করমজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ জানান, সাঁথিয়া থেকে বেড়া উপজেলাগামী একটি ট্যাঙ্কলরি করমজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় কোচিং সেন্টারে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই নজরুল ইসলাম সাইফুল (২৭) নামের এক শিক্ষক নিহত হন এবং ১০ শিক্ষার্থী আহত হন।

নিহত নজরুল ইসলাম সাইফুল করমজা গ্রামের গোলাম ইয়াছিনের ছেলে। আহতদের মধ্যে কুলসুম, রজিনা, আতিক মাহমুদসহ অন্যান্যদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, ঘটনাস্থলে ফোর্স রওনা হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে। নিহত সাইফুল করমজার গ্রামের রওশন আলী নামের একজনের বাড়ি ভাড়া নিয়ে কোচিং ব্যবসা করতেন। তিনি ধোপাদহ দাখিল মাদ্রাসার বিএসসি শিক্ষক বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

পাবনায় কোচিং সেন্টারে ট্যাঙ্কলরি : শিক্ষক নিহত, ১০ শিক্ষার্থী আহত

আপডেট টাইম : ০৬:২৯:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০১৪