অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

কলকাতায় নূর হোসেন ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে

কলকাতা, ২১ জুলাই : নারায়ণগঞ্জের নৃশংস সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন বলেছেন, জীবনের সংশয় থাকায় বাংলাদেশ থেকে কলকাতা এসেছি। আমাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে। সোমবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্থানীয় সময় বেলা দুইটায় নূর হোসেন ও তার দুই সঙ্গী ওহিদুর রহমান ও খান জামানকে ফের আদালতে তোলা হবে। ১৪ দিনের জেল হেফাজত শেষে আজ স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে তাদের দমদম কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আদালতের হেফাজতখানায় নিয়ে আসা হয়।

নূর হোসেন গত ১৪ জুন গ্রেপ্তার হওয়ার পর এখনো আদালতে জামিনের প্রার্থনা করেননি। তবে আজ তিনি সাংবাদিকদের বলেন, তার আত্মীয়-স্বজন কলকাতায় এলে তিনি জামিনের আবেদন করবেন। এখানে তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে।

৭ জুলাই নূর হোসেনের সঙ্গী খান সুমন জামিনের আবেদন করলেও ১৪ জুলাই মুখ্য বিচার বিভাগীয় হাকিম মধুমিতা রায় তা খারিজ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

কলকাতায় নূর হোসেন ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে

আপডেট টাইম : ০৬:০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০১৪