অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

নির্বাচনের আগেই বিএনপি বিলীন হবে: এরশাদ

রংপুর: চারদিকে অশান্তি আর দেশ রসাতলে গেছে দাবি করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যন হুসেইন মুহম্মদ এরশাদ। একই সঙ্গে তিনি বলেছেন, চার বছর আগে হোক, পরে হোক নির্বাচন হবে। সেই নির্বাচনের আগে বিএনপি বিলীন হয়ে যাবে। তখন শুধু থাকবে জাতীয় পার্টি।

শুক্রবার বিকালে রংপুর মহানগরীর হারাটী হাই স্কুল মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। দেশ রসাতলে গেছে। চারদিকে অশান্তি। আওয়ামী লীগ-বিএনপি খুনোখুনিতে ব্যস্ত। মানুষ শান্তি চায়। এই দুই দলের দুঃশাসন থেকে মানুষ মুক্তি চায়। জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় দেখতে চায় মানুষ।”

জাপার চেয়ারম্যান বলেন, “নির্বাচন হবে। কিন্তু কবে হবে আমি জানি না। চার বছর আগে হোক আর পরে হোক, নির্বাচন হবে। সেই নির্বাচনের আগে খালেদা জিয়ার বিএনপি বিলীন হয়ে যাবে। কোনো দল আর দাঁড়াতে পারবে না। তখন শুধু জাতীয় পার্টি থাকবে।”

প্রাইমারির প্রশ্নপত্র ফাঁস সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, “আমরা কোন দেশে বাস করছি! আমি জীবনে শুনিনি প্রাইমারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। সরকার ব্যর্থ প্রশ্নপত্র ফাঁস রোধে। তারা উল্টো কোমলমতি শিশুদের এই বয়সেই নকল করা শেখাচ্ছে।”

স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক এমপি মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্যসচিব ও সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, মহানগর আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব এস এম ইয়াসির, শ্রমিক নেতা শামসুল আলম প্রমুখ।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

নির্বাচনের আগেই বিএনপি বিলীন হবে: এরশাদ

আপডেট টাইম : ০৬:৫৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০১৪