পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বাস উল্টে রাজশাহী কলেজের তিন শিক্ষার্থী নিহত, আহত ২০

রাজশাহী : রাজশাহী কলেজের ছাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর উপকণ্ঠ কাটাখালি জুটমিলের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের মাহমুদা আক্তার তানিয়া, ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিমা ও ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের শারমিন।

এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এদের মধ্যে ১৩ ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন, সমাজকর্ম দ্বিতীয় বর্ষের আদরী, সমাজ বিজ্ঞান দ্বিতীয় বর্ষের আফিয়া ও মিতা এবং শেষবর্ষের খালেদা, রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ বর্ষের ফাজিলা ও দ্বিতীয় বর্ষের সেতু, উদ্ভিদবিজ্ঞান শেষবর্ষের লাবনী, অর্থনীতি দ্বিতীয় বর্ষের তুফানী হালদার ও শেষবর্ষের সুমি, ইসলামিক স্টাডিজ শেষবর্ষের মুন্নি, ইসলামের ইতিহাস চতুর্থ বষের শাহীনা সহ আরো অনেকে।

হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতরা হাসপাতালের ১ নম্বর, ৮ নম্বর ও ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। এদেরমধ্যে বেশ কয়েকছাত্রীর অবস্থা বেশ গুরুতর বলে জানান তিনি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, রাজশাহী কলেজের ছাত্রীবাহী লাকি পরিবহের একটি বাস (ঢাকা-জ-৩৬৫১) ছাত্রীদের নিয়ে পুঠিয়ার বানেশ্বর যাচ্ছিলো। পথে কাটাখালি জুটমিলের সামনে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ইসলাম পরিবহনের একটি বাসের (ঢাকা-জ-১১-০৮৪০) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

এদিকে, রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর সহাকারী পরিচালক আহসানুল কবির বলেন, খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা আহত ১৬ ছাত্রীকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেছে।

দুর্ঘটনার খবর পেয়ে দুপুরেই রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হবিবুর রহমান রামেক হাসপাতালে ছুটে যান। এসময় তিনি আহতদের চিকিৎসকার খোঁজখবর নেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বাস উল্টে রাজশাহী কলেজের তিন শিক্ষার্থী নিহত, আহত ২০

আপডেট টাইম : ০৩:২৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০১৪