অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল

বাংলাদেশ পৃথিবীর এক নম্বর ব্র্যান্ড হবে : মজিনা

ঢাকা : মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, গার্মেন্টস শিল্পে বিদ্যমান সকল সমস্যার সমাধান করে এক সময় বাংলাদেশ পৃথিবীর এক নম্বর ব্র্যান্ডে পরিণত হবে। সেটা আর বেশি দূরে নয়। যতদ্রুত কারখানাগুলোর সেফটি নিশ্চিত করা হবে তত দ্রুত এগিয়ে যাবে।

সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ‘ঢাকা এপারেল সামিট’র ৪র্থ সেশনে ‘ফিউচার ওয়াকার্স : ওয়ার্কপ্লেস সেফটি এন্ড সাসটেইন্যবেল প্রোডাকশন’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

আমেরিকার রাষ্ট্রদূত বলেন, রানা প্লাজায় যা ঘটেছে তা অবিশ্বাস্য। এরকম দুর্ঘটনা পৃথিবীর কোনো দেশে ঘটেনি। এটা দেখে আমাদের কারখানার সেফটি সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। যাতে পরবর্তীতে আর কোনো রানা প্লাজা আমাদের দেখতে না হয়। এছাড়া তাজরীন ফ্যাশনসের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে অগ্নি নিরাপত্তা সম্পর্কে।

তিনি বলেন, সকলকে আগে কারখানার নিরাপত্তার বিষয়টি দেখতে হবে তারপর অন্য বিষয়। এবিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে এক সময় বাংলাদেশই হবে পৃথিবীর এক নম্বর ব্র্যান্ড।

বিজিএমইএ সহ-সভাপতি (অর্থ) রিয়াজ বিন মাহমুদ এর সঞ্চালনায় এ সেশনে প্যানেল মেম্বার হিসেবে আলোচনায় অংশ নেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতউল্লাহ আল মামুন এনডিসি, বাংলাদেশে অবস্থিত জার্মান অ্যামবেসীর চার্জ দ্যা অ্যাফায়ার ড. ফারদিনাল ভন ওয়ি, বিজিএমইএ’র সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, অ্যাকর্ড বাংলাদেশের প্রধান নিরাপত্তা ইন্সপেক্টর ব্র্যাড লোভেন প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

বাংলাদেশ পৃথিবীর এক নম্বর ব্র্যান্ড হবে : মজিনা

আপডেট টাইম : ০৩:৫৯:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০১৪