পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ ১৬ জনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

খুলনা : খুলনার পাইকগাছায় চলতি বছর এসএসসি পরীক্ষায় হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে অতিরিক্ত ফি আদায় করার ঘটনায় শিক্ষা সচিব, যশোর বোর্ডের চেয়ারম্যান, সচিব, কন্ট্রোলারসহ ১৬ জনের নামে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।

পাইকগাছার আইনজীবী ও মানবাধিকার কর্মী এফএমএ রাজ্জাক এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

লিগ্যাল নোটিশের তালিকায় ১৬ জনের মধ্যে আরো যারা রয়েছেন তারা হচ্ছেন; পাইকগাছার হাটবাড়ী মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ মণ্ডল, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপু রাণী মণ্ডল, পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার মণ্ডল, কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা আক্তার, কলেজিয়েট ইনস্টিটিউটের প্রধান শিক্ষক হরিশ চন্দ্র, পাইকগাছা হাইস্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র, চাঁদখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র, গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মধুসূদন মণ্ডল, উত্তম কুমার দাশ, প্রধান শিক্ষক, ইউআরএসএইচ হাইস্কুল, হরিঢালী, পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক, যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আলাউদ্দীন মিয়া, সচিব প্রফেসর আব্দুল মজিদ, কন্ট্রোলার প্রফেসর আবু দাউদ ও মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা। গত বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

এ্যাড. রাজ্জাক লিগ্যাল নোটিশে উল্লেখ করেছেন, শিক্ষাবোর্ড এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্যে ফি নির্ধারণ করে দিলেও প্রায় স্কুল সেটি মানেনি। তারা অতিরিক্ত ফি আদায় করেছে। পরবর্তীতে এ নিয়ে একজন আইনজীবী হাইকোর্টে রিট করলে আদালত গত ১০ নভেম্বর অতিরিক্ত ফি আদায় না করতে রুল জারি করেন এবং যারা আদায় করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

কিন্তু হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে অতিরিক্ত ফি নেয়া অব্যাহত রাখলেও সংশ্লিষ্টরা সেই ব্যাপারে কোনো ভূমিকা নেননি। এ কারণে অভিভাবকসহ শিক্ষার্থীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। লিগ্যাল নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে যথাযথ ব্যবস্থা নেয়া না হলে তিনি আদালতের স্মরণাপন্ন হবেন বলে লিগ্যাল নোটিশে উল্লেখ করেছেন।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে, দায়িত্ব পালনে গাফিলতির কারণে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ ইচ্ছামতো ফি আদায় করার সুযোগ পেয়েছে। যা আইনের চরম লঙ্ঘন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ ১৬ জনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

আপডেট টাইম : ০৪:১৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০১৪