পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘আ.লীগের শাসনামল যেকোনো নিষ্ঠুর শাসকের চেয়েও ভয়াবহ’

ঢাকা : আওয়ামী লীগ সরকারের বর্তমান শাসনামল পৃথিবীর যেকোন নিষ্ঠুর শাসকের চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লক্ষীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদল সভাপতি আজিজ আহমেদ রনিকে ক্রসফায়ারে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা জানান।

ফখরুল বলেন, সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেশব্যাপী বিভিন্ন জেলায় বিরোধী দলীয় নেতা-কর্মীদের ধরে নিয়ে তাদেরকে হত্যা কিংবা গুম করছে। লক্ষীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদল সভাপতি আজিজ আহমেদ রনিকে সোমবার রাতে পুলিশ ধরে নিয়ে গিয়ে ক্রসফায়ারে হত্যা তারই ধারাবাহিকতা।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিরোধী দলের নেতা-কর্মীদের যেভাবে হত্য করছে তাতে যারা এ সমস্ত পৈশাচিক হত্যাকা- চালাচ্ছে তারা এদেশের নাগরিক কি না তা নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে। বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর জুলুম নির্যাতন এবং বর্বরোচিত হত্যাকাণ্ডের দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

তিনি বলেন, স্বাধীন দেশটাকে আওয়ামী কবল থেকে এখনই উদ্ধার করতে হবে তা না হলে দেশ ও দেশের মানুষের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে।

এসময় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব যুবদল নেতা আজিজ আহমেদ রনির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

অপর এক বিবৃতিতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও লক্ষীপুর জেলা বিএনপি’র সভাপতি আবুল খায়ের ভূঁইয়া এবং বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী লক্ষীপুর জেলাধীন সদর থানার চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আজিজ আহমেদ রনিকে ক্রসফায়ারে নির্মমভাবে হত্যা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘আ.লীগের শাসনামল যেকোনো নিষ্ঠুর শাসকের চেয়েও ভয়াবহ’

আপডেট টাইম : ০৪:২০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০১৪