অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

জনগণ সম্প্রচার নীতিমালা প্রত্যাখ্যান করেছে : ফখরুল

500x350_be54996f846002dd0230f20714f3723d_Fakhrul20140816132732আসাদুজ্জামান বাবুল: দেশের ৯০ ভাগ জনগণ জাতীয় সম্প্রচার নীতিমালা প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। সে জন্য ভীতসন্ত্রস্ত হয়ে জনমতকে উপেক্ষা করে আবারও বাকশাল কায়েমের উদ্দেশ্যে এই নীতিমালা করেছে।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার জাহিদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সভার আয়োজন করে।
আওয়ামী লীগ সবসময় জনগণের অধিকার কেড়ে নিয়েছে অভিযোগ করে বিএনপির এ মুখপাত্র বলেন, এখন তারা গণতন্ত্রের আবরণে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করছে। এজন্য ক্ষমতাসীনরা আইনশৃঙ্খলা ও বিচারবিভাগকে দলীয়করণ করে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বাধীনতা হরণ করছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকার অপকৌশল ও বন্দুকের জোরে নির্বাচন দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায় অভিযোগ করে ফখরুল বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় এভাবে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আপনারাও (আওয়ামী লীগ) পারবেন না।

আনোয়ার জাহিদের স্মৃতিচারণ করে ফখরুল বলেন, আনোয়ার জাহিদ আজীবন সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদীদের বিরুদ্ধে ও খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ের লক্ষে কাজ করে গেছেন। তিনি অন্যায় ও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কখনও আপস করেননি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাকে গভীরভাবে উপলব্ধি করি।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মোবিন, বাংলাদেশের ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

জনগণ সম্প্রচার নীতিমালা প্রত্যাখ্যান করেছে : ফখরুল

আপডেট টাইম : ০৮:২৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০১৪