অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের। Logo বিএনপির ইশতেহার: কৃষক কার্ড-ঋণ মওকুফ-নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি Logo আবারও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার Logo ঢাকা ১৭ আসনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের পথসভা, মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Logo বাংলাদেশকে কাঁধে নিয়ে আগামী ১৩ তারিখ নতুন সূর্য উঠবে – ডা. শফিকুর রহমান Logo এ নির্বাচন বেইমানদের ‘লাল কার্ড’ দেখানোর নির্বাচন: ডা. শফিকুর রহমান Logo পাটগ্রাম সীমান্তে ৬ বাংলাদেশিকে ধরে পুলিশে দিল বিএসএফ, নির্যাতনের অভিযোগ Logo বাউফলে রাতে মাইকিং ও শোডাউন: হাতপাখার প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন Logo ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু! হাউজিং ব্যবসার নামে ভয়ানক প্রতারণার ফাঁদ!

যুদ্ধাপরাধীদের বিচার বর্তমান সরকারের আমলেই শেষ হবে : বাণিজ্যমন্ত্রী

ঢাকা : যতদিন দিন পর্যন্ত বাংলার মাটি থেকে যুদ্ধাপরাধী, রাজাকার আলবদর, মানবতাবিরোধীদের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ শেষ না হবে ততদিন পর্যন্ত শহীদের আত্মা শান্তি পাবেনা। তাই বর্তমান সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার শেষ করা হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ।

রোববার সকাল পৌনে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মন্ত্রীবর্গ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন। পুষ্পমাল্য অর্পণ শেষে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহম্মেদ সাংবাদিকদের এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচার বর্তমান সরকার যেকোনো মূল্যে তা সম্পূর্ণ করবে। এতে কোনো শক্তিই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না।

তিনি খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, এখন আর সংলাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামী ২০১৯ সালের ১২ জানুয়ারির ৯০ দিনের পূর্বে যেকোনো সময় একাদশ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আপনাকে (খালেদা জিয়া) আহ্বান জানাচ্ছি। আন্দোলন করে কোনো লাভ হবেনা।

তিনি আরো বলেন, আপনি (খালেদা জিয়া) নির্বাচনে অংশগ্রহণ না করে ভুল করেছেন। এর খেসারত ও দায়-দায়িত্ব শুধু আপনাকেই নিতে হবে ।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের।

যুদ্ধাপরাধীদের বিচার বর্তমান সরকারের আমলেই শেষ হবে : বাণিজ্যমন্ত্রী

আপডেট টাইম : ১০:২৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০১৪