অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কা’টা পড়ে মৃত্যু Logo লালমনিরহাটে জমি নিয়ে উচ্ছেদ, হামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন Logo পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে জড়িত গ্রাম পুলিশকে ১ মাসের কারাদণ্ড Logo কুড়িগ্রামে অবৈধ মজুত ৭১ বস্তা সরকারি চাল জব্দ, ৫০ টাকা হাজার জরিমানা গুদামের মালিক কালের কণ্ঠের মিাল্টিমিডিয়ার সাংবাদিক Logo ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলার উদ্বোধন, করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতীক “বাবার মৃত্যু সংবাদ শুনেও আমি যুদ্ধের মাঠ ছাড়িনি” Logo ১২ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ Logo শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ Logo বুধবার থেকে লালমনিরহাট শহরের সকল রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা Logo তিন হত্যা মামলার পরোয়ানায় পাটগ্রামে পৌর জামায়াতের আমির গ্রেপ্তার

জেএসসি-জেডিসির ফল প্রকাশ ২৮ ডিসেম্বর

ঢাকা : অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) ও জেডিসি (জুনিয়র দাখিল সার্টিফিকেট) পরীক্ষার ফল আগামী ২৮ ডিসেম্বর প্রকাশিত হবে।

বৃহস্পতিবার আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব-কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক দিলারা হাফিজ জানান, জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল ২৮ ডিসেম্বর প্রকাশের প্রস্তুতি চলছে। ওই দিন ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময়ও চাওয়া হয়েছে। তবে ২৮ ডিসেম্বর সময় দিতে না পারলে প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে ২৯ ডিসেম্বর ফল প্রকাশের জন্য প্রস্তুত আছি।

রীতি অনুযায়ী, ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী বোর্ড প্রধানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলের সারাংশের কপি তুলে দেন। এরপরই শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

এ বছর ২ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও হরতালের কারণে তা হয়নি। পরীক্ষা শুরু হয় ৭ নভেম্বর।

হরতালের কারণে প্রথম দফায় ২ ও ৩ নভেম্বরের পরীক্ষা পরিবর্তন করে ৭ ও ১৪ নভেম্বর নেওয়া হয়। দ্বিতীয় দফায় ৫ ও ৬ নভেম্বরে ঘোষিত পরীক্ষা ১৯ ও ২০ নভেম্বর পরিবর্তন করা হয়। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ১৮ ডিসেম্বর পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল।

এবছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন শিক্ষার্থী অংশ নেয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কা’টা পড়ে মৃত্যু

জেএসসি-জেডিসির ফল প্রকাশ ২৮ ডিসেম্বর

আপডেট টাইম : ০৬:৪৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০১৪