পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কুবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

কুমিল্লা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ‘এ’, ‘বি’, এবং ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।

শনিবার দুপুরে ‘বি’ এবং সি ইউনিটের ফলাফল ও শুক্রবার সন্ধ্যায় ‘এ’ ইউনিটের, ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নটিশ বোর্ডে ফলাফল জানা যাবে।

এবার ‘এ’ ইউনিটে পাশের হার ৪০ শতাংশ, ‘বি’ ইউনিটে ৩৩ দশমিক ৬৮ শতাংশ এবং ‘সি’ ইউনিটে পাশের হার ৩৫ শতাংশ।

গত ১৭ ডিসেম্বর এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩৫০ আসনের বিপরীতে ২০ হাজার ৪০৫ জন আবেদনকারীর মধ্যে ৫৯ শতাংশ এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩৩০ আসনের বিপরীতে ১৫ হাজার ৯৬৬ জন আবেদনকারীর মধ্যে ৬২ শতাংশ অংশগ্র্রহণ করে।

গত ১৮ ডিসেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৩০ আসনের বিপরীতে ১৪ হাজার ৭৭০ জন আবেদনকারীর মধ্যে অংশগ্রহণ করে ৭০ শতাংশ। ‘এ’ ইউনিটে মেধাক্রমানুসারে প্রথম ২৫০০ জনের তালিকা এবং ‘সি’ ইউনিটে ৪৭৩ জনের তালিকা প্রকাশ করা হয়।

‘বি’ ইউনিটে যারা পাশ করেছে তাদের প্রত্যেকের ফলাফল প্রকাশ করা হয়েছে এবং সেখান থেকে আসন সংখ্যা সাপেক্ষ ভর্তির জন্য ডাকা হবে বলে জানান সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. মাদুসা কামাল।

ফলাফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.cou.ac.bd তে পাওয়া যাবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কুবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আপডেট টাইম : ০৫:২৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০১৪