অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

500x350_447442f46154998fca005cd072186f2f_bsf_24370সাতক্ষীরা : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি গরু রাখাল আহত হয়েছে। এদের মধ্যে একজন সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে জিয়াউর রহমান। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। রবিবার ভোরে সাতক্ষীরার কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের খলিসা এলাকায় এ ঘটনা ঘটে।
জেলার সদর উপজেলার কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু রায়হান জানান, বাংলাদেশি বেশ কয়েকজন গরু রাখাল ভারতের উত্তর চব্বিশ পরগোনা জেলার সরুপনগর হাট থেকে গরু কিনে ফেরার সময় বসিরহাট থানার খলিসা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। গুলিতে জিয়াউর রহমানসহ দুইজন গরু রাখাল আহত হয় বলে তিনি শুনেছেন। গুলিবিদ্ধ জিয়াউর রহমানকে তার সঙ্গীরা উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অপর রাখালের অবস্থান সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।
এ ব্যাপারে সাতক্ষীরা ৩৮ বিজিবির অপারেশন কর্মকর্তা মেজর এটিএম আহসান হাবিব ঘটনা শুনেছেন দাবি করে বলেন, ঘটনাটি ভারত ভুখণ্ডে নাকি সীমান্তেরর নো ম্যান্স ল্যান্ডের ভিতরে ঘটেছে তা খোঁজ-খবর নেয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

আপডেট টাইম : ০৮:৩৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০১৪