অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

লন্ডনে প্রধানমন্ত্রী গাড়িতে ঢিল ছুঁড়ে বিক্ষোভ

ঢাকা :লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি যুবক। হাতে প্ল্যাকার্ড ও কালো পতাকা নিয়ে ওইসব যুবকরা ‘কিলার হাসিনা, গো ব্যাক গো ব্যাক’ বলে স্লোগান দিতে থাকে।

তবে এ ঘটনার কথা অস্বীকার করেছে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা সফরসঙ্গীরা।

হাসিনার গাড়িতে ঢিল ছোড়ার একটি ভিডিও ক্লিপ ইউটিউবে ছেড়ে দেয়া হয়েছে। তবে ওই গাড়িতেই শেখ হাসিনা যাচ্ছিলেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশের কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যমও এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

১ মিনিট ১১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসের দিক থেকে দুটি কালো রঙের গাড়ি বের হলে ওই যুবকরা ‘কিলার হাসিনা, গো ব্যাক গো ব্যাক’ বলে রাস্তার বিপরীত দিক থেকে ওই দুটি গাড়ি লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে। গাড়ি দুটি কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে দ্রুত চলে যায়। এরপরও যুবকরা স্লোগান দিতে থাকেন।

প্রথম গার্ল সামিটে যোগ দিতে যুক্তরাজ্যে তিন দিনের সরকারি সফরে সোমবার লন্ডন পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

(কেএম/জুলাই ২২, ২০১৪)

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

লন্ডনে প্রধানমন্ত্রী গাড়িতে ঢিল ছুঁড়ে বিক্ষোভ

আপডেট টাইম : ০৬:৪৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০১৪