পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

‘সিটি নির্বাচনে অংশ না নিলে হারিয়ে যাবে বিএনপি’

সিরাজগঞ্জ : ‘নির্বাচন ছাড়া একটি রাজনৈতিক দল বেঁচে থাকতে পারে না। সিটি নির্বাচনে অংশ না নিলে গণতন্ত্রের পথ থেকে বিএনপি হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া গ্রামে পল্লী বিদ্যুতের আওতায় দেড় শ‘ পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। বিএনপি ক্ষমতায় থেকে লুটপাট করে, ক্ষমতার বাইরে গিয়ে জ্বালাও-পোড়াও ও পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করে।’

মন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রী জঙ্গিবাদের নেত্রী। তার দলের নেতারা গোপণ স্থান থেকে হরতাল-অবরোধের গায়েবি ডাক দিলেও সাধারণ মানুষ তার ডাকে সাড়া দিচ্ছে না। উন্নয়ন প্রত্যাশী, গণতন্ত্র প্রিয় মানুষ ভয়কে জয় করে এখন রাস্তায় নেমেছেন। কর্মসূচি ঘোষণা করে যারা পালিয়ে বেড়ান, আন্ডারগ্রাউন্ড দলের মত গোপন স্থানে লুকিয়ে থেকে বিবৃতি পাঠান, তাদের মানুষ বিশ্বাস করেন না।’

সমাবেশের আগে স্বাস্থ্যমন্ত্রী সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জেলা প্রশাসকের কার্যালয়েও গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে জেলার উন্নয়ন বিষয়ক বৈঠকে যোগ দেন।

রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোক্তাদির বকুল এতে সভাপতিত্ব করেন। এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুতের জিএম প্রকৌশলী তুষার কান্তি দেবনাথ, ডিজিএম সুলতান নাসিমুল হক, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদু প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

‘সিটি নির্বাচনে অংশ না নিলে হারিয়ে যাবে বিএনপি’

আপডেট টাইম : ০২:৫৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০১৫