অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ Logo মাদরাসাশিক্ষক গ্রেফতার: ছাত্রীকে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণ, খাওয়াতো হতো জন্মনিয়ন্ত্রক Logo স্পষ্ট হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের লক্ষণ, প্রভাব পড়বে বাংলাদেশেও Logo সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সুইচ গিয়ারসহ যুবক গ্রেপ্তার Logo এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা: রাশেদ খান Logo বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ !

বিএনপি যত গর্জায় তত বর্ষায় না : মেনন

বাংলার খবর২৪.কম: 500x350_64e7df6f632dafc9b7617563c5b2a39f_rashed_khanবিএনপি ‘যত গর্জায়, তত বর্ষায়’ না বলে মন্তব্য করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশের (র.) ২৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি, রাজনৈতিক ইস্যুতে বিএনপির মাঠে নামা নিয়ে যে আলোচনা চলছিল, সে প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বিএনপি মাঝে-মধ্যে গর্জে ওঠার পরিকল্পনা করছে। সময় সময় বড় বড় কথাও বলছে। কিন্তু, তাদের মাঠে তেমন কোনো কার্যকারিতা নেই। তার প্রমাণ মঙ্গলবারের সমাবেশেও দেখা গেছে। আসালে তারা যত গর্জায় তত বর্ষায় না।
তিনি বলেন, তারপরও তাদের সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। কারণ, তারা ষড়যন্ত্র করছে এবং করে যাবে। এজন্য আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষ দলের নেতাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
আবদুর রশিদ তর্কবাগীশ সম্পর্কে মন্ত্রী বলেন, ভাষা আন্দোলন, স্বায়ত্তশাসন আন্দোলন ও স্বৈরাচার শোষকের পতনে অগ্রণী ভূমিকা ছিল আব্দুর রশিদ তর্কবাগীশের। বিভিন্ন আন্দোলনে তাঁর পরামর্শ ও নেতৃত্বে আমরা জয়লাভ করেছি। তিনি ধর্মপ্রাণ মানুষ হিসেবে যেমন পরিচিতি লাভ করেছিলেন; ঠিক তেমনি অসাম্প্রায়িক নেতা হিসেবেও তাঁর অনেক খ্যাতি রয়েছে।
সভায় বক্তারা বলেন, তিনি সেই বাঙালি (আবদুর রশিদ তর্কবাগীশ) যিনি তৎকালীন পাকিস্তানের গণপরিষদে প্রথম বাংলা ভাষায় ভাষণ দেন। তাঁর রাজনৈতিক আদর্শ সবসময় গণমানুষের মুক্তির পাথেয় হিসেবে থাকবে। তাঁর জীবন থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে। তাই, এই মহান নেতার জীবনী সবার জানা জরুরি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা

বিএনপি যত গর্জায় তত বর্ষায় না : মেনন

আপডেট টাইম : ০৯:৪৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০১৪