পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রোববার থেকে বেরোবিতে ক্লাস শুরু : পদত্যাগপত্র প্রত্যাহার

বেরোবি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সকল বিভাগে রোববার থেকে ক্লাশ-পরীক্ষা শুরু হচ্ছে। এদিকে অতিরিক্ত দায়িত্বগুলো থেকে পদত্যাগ করা শিক্ষকরা তাদের পদত্যাগপত্র প্রত্যাহার করে নেয়া শুরু করেছে। তারা পদত্যাগপত্র প্রত্যাহার করে রোববার থেকে ক্লাস-পরীক্ষা নিয়মিত চালিয়ে যাবেন বলে জানা গেছে।

পদত্যাগপত্র প্রত্যাহারকারী একজন শিক্ষক শীর্ষ নিউজকে জানান, আমাদের দাবিগুলো উপাচার্য মেনে না নিলেও শিক্ষার্থীদের স্বার্থে আমরা ক্লাস-পরীক্ষায় ফিরছি। রোববার থেকে আমাদের আনুষ্ঠানিক সিদ্ধান্তের মাধ্যেমে আমরা ক্লাসে ফিরে যাবো।

তিনি আরো বলেন, আমাদের মধ্যে বেশ কয়েকজন পদত্যাগ পত্র প্রত্যাহারের আবেদনও করেছে। যারা এখনও পদত্যাগপত্র প্রত্যাহারের আবেদন করেনি তারাও পরবর্তীতে আবেদন করতে পারেন।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বমর্ণ জানান, রোববার আমাদের মিটিং আছে। তাতে আমরা সবাই সিদ্ধান্ত নেব।

বেরোবির উপাচার্য একেএম নূর-উন-নবী বলেন, অতীত ইতিহাসকে ভুলে গিয়ে আমি সবাইকে একসাথে কাজ করার আহবান জানিয়েছি। তারা যদি আমাদের সাথে কাজ করে তবে ভালো।

পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হোসেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগি অধ্যাপক ড. মতিউর রহমানসহ আরো অনেকে ।

উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে শিক্ষকদের একাংশ তাদের আপগ্রেডেশনের বকেয়া বেতনসহ বেশ কিছু দাবি নিয়ে আন্দোলনে নামে। তাদের দাবিগুলো মেনে না নেয়ায় এক পর্যায়ে তারা এক দফা দাবি উপাচার্য অপসারণের জন্য আন্দোলন শুরু করে। তারা একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা লাগায়। অবশেষে ২২ মার্চ একজন নির্বাহী মেজিস্ট্রেট ও পুলিশের সহায়তায় ভবনগুলোর তালা ভেঙ্গ ফেলা হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রোববার থেকে বেরোবিতে ক্লাস শুরু : পদত্যাগপত্র প্রত্যাহার

আপডেট টাইম : ০৩:২৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০১৫