পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কেবল অবিবাহিত শিক্ষার্থীরাই উপবৃত্তি পাবে

ঢাকা : উচ্চ মাধ্যমিক কিংবা সমমানে কেবল অবিবাহিত শিক্ষার্থীরাই উপবৃত্তি পাবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

জাতীয় সংসদে সোমবার সংসদ সদস্য এ কে এম মাঈদুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি জানান, “হায়ার সেকেন্ডারি ফিমেল স্টাইপেন্ড প্রকল্পের মাধ্যমে ৪০ শতাংশ ছাত্রী ও ১০ শতাংশ ছাত্রের উপবৃত্তি প্রদান করা হয়। এই প্রকল্পের উপবৃত্তি পাওয়ার যে দুটি শর্ত দেওয়া হয়েছে তার একটি হলো এইচএসসি কিংবা সমমান পরীক্ষা পর্যায়ে ‘অবিবাহিত’ থাকতে হবে। অপর শর্তটি হলো শতকরা ৭৫ দিন কলেজে উপস্থিতি থাকতে হবে।‘

তিনি আরও জানান, এই প্রকল্পের আওতায় ২০১৩-১৪ অর্থবছরে ৪০ লাখ ২০ হাজার শিক্ষার্থীকে ১০৪ কোটি ৯০ লাখ টাকা উপবৃত্তি প্রদান করা হয়েছে।

মাধ্যমিক স্তরের বিভিন্ন প্রকল্পের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘সেকেন্ডারি এডুকেশন স্টাইপেন্ড প্রজেক্ট (এসইএসপি), সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) ও সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম। এ তিনটি প্রকল্পেই উপবৃত্তি পাওয়ার ক্ষেত্রে তিনটি শর্তের মধ্যে অন্যতম একটি হলো শিক্ষার্থীকে ‘অবিবাহিত’ হতে হবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

কেবল অবিবাহিত শিক্ষার্থীরাই উপবৃত্তি পাবে

আপডেট টাইম : ০৬:৩৬:০১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০১৫