পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

অর্থ আত্মসাতের অভিযোগে ঢাবি শিক্ষকের রুম সিলগালা

ঢাবি : ছাত্রদের টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক ড. এ টি এম ফখরুদ্দিনের রুম সিলগালা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিজে উপস্থিত থেকে রুমটি সিলগালা করেন বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে কিছু শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষকের রুম সিলগালা করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী।

তিনি বলেন, ফোর্স রিলিজ, ছাত্রদের টাকা আত্মসাতসহ বেশ কিছু অভিযোগ রয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে। তাছাড়া ছাত্রদের দাবির প্রেক্ষিতেই এটা করা হয়েছে বলেও জানান তিনি।

জানা যায়, দুপুরে টাকা আত্মসাতের অভিযোগ এনে বিভাগের মাস্টার্সের কয়েকজন শিক্ষার্থীসহ বেশ কয়েকজন বিক্ষোভ করে কলা ভবনের ওই শিক্ষকের ৪০২২ নম্বর রুমে তালা লাগিয়ে দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর গিয়ে ওই তালা ভেঙ্গে একটি নতুন তালা দিয়ে সিলগালা করেন।

কয়েক বছর আগে ড. ফখরুদ্দিনকে অন্য একটি অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল। যা এখনো বহাল আছে বলে জানা গেছে।

প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ এ বিষয়ে বলেন, বেশ কিছু অভিযোগের ভিত্তিতে তার রুমটি সিলগালা করা হয়েছে। তবে এটি কতদিন থাকবে তা তিনি বলতে পারেননি।

এ বিষয়ে ড. ফখরুদ্দিনকে বারবার ফোন করা হলেও পাওয়া যায়নি। তবে বিভাগের একটি সূত্র জানিয়েছে ভিন্ন মতাবলম্বী হওয়ায় বিভাগেরই কয়েকজন শিক্ষকের প্ররোচণায় বিভাগের ছাত্রদের মধ্যে সরকার দলীয় সংগঠনের নেতাকর্মীরা এটা করেছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

অর্থ আত্মসাতের অভিযোগে ঢাবি শিক্ষকের রুম সিলগালা

আপডেট টাইম : ০১:৪৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০১৫