পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় Logo লালমনিরহাটে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত Logo লালমনিরহাট মোগলহাট স্থলবন্দর চালুর সম্ভাবনায়- পরিদর্শনে দুই মন্ত্রী Logo বুড়িমারীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে এলাকাবাসী Logo হাতীবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে এস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু Logo চলন্ত বাসে জন্ম, আজীবন বিনামূল্যে যাতায়াতের উপহার পেল শিশু Logo পাটগ্রাম সীমান্তে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় চুইঝাল জব্দ Logo পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৭ Logo হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয়

অভিশংসন আইনে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব প্রতিষ্ঠা পাবে

বাংলার খবর২৪.কম500x350_a023aebb7f85a768f0d7a1958c670b2b_Halim (4) : বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদে গেলে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব প্রতিষ্ঠা পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

তিনি বলেন, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদে গেলে বিচারকরা স্বাধীনভাবে সরকারের বিরুদ্ধে রায় দিতে পারবেন না। স্বাধীন ও সুষ্ঠুভাবে বিচারকরা যেন রায় না দিতে পারেন, সেজন্যই অভিসংশন আইন সংশোধন করা হচ্ছে।
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন। ‘বিচার বিভাগ দলীয়করণ ও সমপ্রচার নীতিমালার নামে গণতন্ত্রের টুটি চেপে ধরার’ প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

রফিকুল ইসলাম মিয়া বলেন, সংসদে যদি অভিশংসনের ক্ষমতা থাকত, তবে নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের ঘটনায় র্যা ব কর্মকর্তাদের গ্রেফতারের আদেশ দিতে পারত না।

‘বর্তমান সংসদকে অকার্যকর’ আখ্যা দিয়ে তিনি বলেন, বর্তমান সংসদ এমন একটি সংসদ- যেখানে বিরোধী দলের নেতারা সরকারের সদস্য। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত। আবার তার দলই সংসদে বিরোধী দল। সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে পৃথিবীতে এমন নজির নেই। আর সেই সংসদেই এমন একটি আইন করা হচ্ছে, যার কোনো ভিত্তি নেই। জনগণের সমর্থন নেই। যার কোনো অস্তিত্ব নেই।

এনডিপি সভাপতি খোন্দকার গোলাম মোর্ত্তজার সভাপতিত্বে কর্মসূচিতে অন্যদের মধ্যে বাংলাদেশ ন্যাপ’র মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্র্টির সভাপতি এডভোকেট আবদুল মোবিন, এনডিপির মহাসচিব আলমগীর মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

অভিশংসন আইনে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব প্রতিষ্ঠা পাবে

আপডেট টাইম : ০২:৩৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০১৪