অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ Logo নাগরিক অধিকার এই বিধানে নিশ্চিত করা সম্ভব কি Logo পাটগ্রামে গাছ না কাটেই সড়কে কার্পেটিং দুর্ঘটনার আশঙ্কা Logo ১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী

টিকাটুলি এলাকায় কাউন্সিলর প্রার্থীর আনন্দভোজে সংঘর্ষ

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৩৯ নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিল মাইনুল হক মঞ্জুর আনন্দভোজের অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাসুম নামে কাউন্সিলরের এক কর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মাইনুল হক মঞ্জু কাউন্সিলর নির্বাচিত হওয়ায় বুধবার বিকেল থেকে টিকাটুলি ঠাকুরবাড়িতে আনন্দ উৎসব ও নৈশভোজের আয়োজন করা হয়। এ উপ লক্ষে বিকেল থেকে কয়েক‘শ’ কর্মী সেখানে উপস্থিত হয়ে নেচেগেয়ে আনন্দ উল্লাস করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে ভোট নিয়ে তৈয়ব আলী নামে কাউন্সিলরের এক কর্মীর সাথে মাসুম নামে অপর এক কর্মীর কথা কাটাকাটি হয়। এ সময় তৈয়বের লোকজন মাসুমের ওপর হামলা চালায়। এতে মাসুম গুরুতর আহত হয়। খবর পেয়ে মাসুমের লোকজনও তৈয়বের লোকজনের ওপর হামলা চালায়। শুরু হয় দু-পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, হামলা পাল্টা হামলা। এতে বেশ কয়েকজন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে ওয়ারি থানার ডিউটি অফিসার সহকারি পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, আমি বুধবার রাত ৮ টার পর থেকে ডিউটিতে আছি। কিন্তু এ ধরণের কোন সংবাদ আমি পাইনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ

টিকাটুলি এলাকায় কাউন্সিলর প্রার্থীর আনন্দভোজে সংঘর্ষ

আপডেট টাইম : ০২:৫৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০১৫