অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২

বরগুনার তালতলী থানার ওসির বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা

বাংলার খবর২৪.কম500x350_0c835c81b667e0a9f1e47277c55d67ef_image_95712_0: বরগুনার তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানের বিরুদ্ধে গৃহ পরিচারিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার সকালে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ওই গৃহ পরিচারিকা নিজে বাদী হয়ে মামলাটি করেন। আগামী ০৩ সেপ্টেম্বর মামলাটির গ্রহণযোগ্যতার শুনানির দিন ধার্য করা হয়েছে।

মামালার আর্জিতে অভিযোগ করা হয়েছে, বড়বগী ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন একই এলাকার মজিবর রহমানের ওই মেয়েকে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমানের বাসায় গৃহপরিচারিকার কাজ দেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা বিভিন্ন সময় মেয়েটিকে বিভিন্ন সময়ে অবৈধ মেলামেশার প্রস্তাব দিলে বাদী তাতে রাজি হননি। গত ৬ আগস্ট সকালে যথাসময়ে কাজে গেলে স্ত্রীর অনুপস্থিতির সুযোগে বাদীকে ধর্ষণের চেষ্টা করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। এ সময় ইউপি সদস্য আনোয়ার বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে ধর্ষণ চেষ্টায় সহযোগিতা করে বলে বাদী উল্লেখ করেছেন।

বাদীর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয়। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য বাদী ও তার বাবাকে মিথ্যা মামলায় জড়িত করার ভয়ভীতি দেখান ওসি। এ সময় অস্ত্রের মুখে অলিখিত তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া হয়েছে বলে বাদী অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান ধর্ষণ চেষ্টার অভিযোগ অস্বীকার করে বলেন, বাদীকে আমি আদৌ চিনি না। মেয়েটির বাবা মজিবর থানায় মাঝি হিসেবে কাজ করার সুবাদে আমার বাসায় আসা যাওয়া করতো। সে সুযোগে মজিবর আমার (ওসি) বাসায় চুরি করায় তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে এ মিথ্যা মামলাটি দায়ের করা হয়েছে বলে ওসি উল্লেখ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে।

বরগুনার তালতলী থানার ওসির বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা

আপডেট টাইম : ০২:১৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০১৪