অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে পেটালো ছাত্রলীগ

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইনের সদস্যরা আলী আহসান রবিন নামে এক শিক্ষার্থীকে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের এ ঘটনা ঘটে।

মারধরের শিকার আলী আহসান রবিন বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সাংবাদিকদের রবিন বলেন, ‘আমি বসে আড্ডা দিচ্ছিলাম। এসময় হঠাৎ করে সিক্সটি নাইনের সদস্য মিলন ও দ্বীনসহ ১০ থেকে ১২জনের একটি দল এসে আমাকে মারধর করে। কোন কারণ ছাড়াই তারা আমাকে পিটিয়েছে। পরে ঝুপড়িতে উপস্থিত লোকজন এসে আমাকে উদ্ধার করে।

প্রাথমিকভাবে মারধরের বিষয়টি প্রক্টরকে মৌখিকভাবে জানিয়েছি। লিখিতভাবে অভিযোগ করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌলাহ শীর্ষনিউজকে বলেন, আমি ঘটনা শুনেছি। মৌখিকভাবে আমার কাছে অভিযোগ এসেছে। আগামীকাল উভয়পক্ষকে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে পেটালো ছাত্রলীগ

আপডেট টাইম : ০৭:৪১:০২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০১৫