পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সরকারি প্রচারণায় বাধা ভ্রাম্যমান আদালত বসিয়ে ছাত্রদল নেতাকে দন্ড পরে মুচলেকায় মুক্তি Logo ডিআরইউ নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় Logo জিয়া, খালেদা ও তারেক ঢাকার বিত্তবান ও সাধারণের কাছে সমান ভাবে জনপ্রিয় Logo আজ শুরু হল ঢাকা ১৭ এর নির্বাচনী কার্যক্রম Logo ক্ষমতায় গেলে দেশজুড়ে খাল খনন ও সবুজায়নের বড় পরিকল্পনা বিএনপির: তারেক রহমান Logo মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান Logo চেকপোস্ট এড়িয়ে পালাতে গিয়ে দুর্ঘটনা, কাভার্ড ভ্যান থেকে মালামাল জব্দ Logo সিটি গভর্নমেন্ট ছাড়া ঢাকা রক্ষা সম্ভব নয়: সালাম Logo ভুয়া মাদরাসা কার্যক্রমের প্রতিবাদে পাটগ্রামে সংবাদ সম্মেলন Logo ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা

ইউএসটিসিতে ট্রাস্টি বোর্ড গঠন ও ভিসি প্রোভিসি নিয়োগের সুপারিশ

বাংলার খবর২৪.কম: জাতীয়-সংসদ8চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(ইউএসটিসি)অব্যবস্থাপনা ও দূর্নীতি তদন্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের তদন্ত প্রতিবেদনের আলোকে বোর্ড অব ট্রাস্টিজ গঠন ও রেজিষ্ট্রেশন, ভিসি, প্রোভিসি ও রেজিস্ট্রার নিয়োগের জন্য মন্ত্রণালয়কে ‘বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন-২০১০’ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মোঃ আফছারুল আমীন বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য ও শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, মোঃ ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, মোহাঃ মামুনূর রশিদ এবং সেলিনা আক্তার বানু, শিক্ষা সচিব ড. মোহাম্মদ সাদিক বৈঠকে অংশগ্রহন করেন।
বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট-২ (টিকিউআই-২) ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্প এবং সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) প্রকল্পের কর্মপরিকল্পনা এবং অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করা হয়। পাশাপাশি এ প্রকল্পগুলো যথাসময়ে ও যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে মনিটরিং কার্যক্রম জোরদার করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
এছাড়া মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে শিক্ষকদের পাশাপাশি ছাত্ররাও যাতে কম্পিউটার যথাযথ ব্যবহারের মাধ্যমে আধুনিক তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত হতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

সরকারি প্রচারণায় বাধা ভ্রাম্যমান আদালত বসিয়ে ছাত্রদল নেতাকে দন্ড পরে মুচলেকায় মুক্তি

ইউএসটিসিতে ট্রাস্টি বোর্ড গঠন ও ভিসি প্রোভিসি নিয়োগের সুপারিশ

আপডেট টাইম : ০৮:৪০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০১৪