অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ Logo তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩ Logo লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কা’টা পড়ে মৃত্যু Logo লালমনিরহাটে জমি নিয়ে উচ্ছেদ, হামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন Logo পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে জড়িত গ্রাম পুলিশকে ১ মাসের কারাদণ্ড Logo কুড়িগ্রামে অবৈধ মজুত ৭১ বস্তা সরকারি চাল জব্দ, ৫০ টাকা হাজার জরিমানা গুদামের মালিক কালের কণ্ঠের মিাল্টিমিডিয়ার সাংবাদিক Logo ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলার উদ্বোধন, করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতীক “বাবার মৃত্যু সংবাদ শুনেও আমি যুদ্ধের মাঠ ছাড়িনি” Logo ১২ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ Logo শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ

জাবিতে ৫ শিক্ষার্থীকে পেটালো ছাত্রলীগ

জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৫ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে।

শনিবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হলের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।

মারধরের শিকার গুরুতর আহত দর্শণ বিভাগের ৪৩ ব্যাচের ফিরোজকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী ও দর্শনের ফিরোজ, বিপ্লব (বাংলা) , অনিক (ইতিহাসে), জামি (নৃবিজ্ঞান) ও বাধন মেডিকেল সেন্টার থেকে ঔষধ নিয়ে ফজিলাতুন্নেসা হলের পাশ দিয়ে নিজেদের মধ্যে অশ্লীল ভাষায় কথোপোকথন করে হলের দিকে যাচ্ছিলেন। একই সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল ফজিলাতুন্নেসা হলের পার্শ¦বর্তী ও আলবেরুনি বর্ধিত ভবনের সামনে রাস্তা দিয়ে রিকশায় তার বান্ধবীকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় তার বান্ধবীকে উদ্দেশ্যে করে কূটক্তি করার অভিযোগে রাজিবের নেতৃত্বে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বেধড়ক পিটিয়ে আহত করে। এদের মধ্যে ফিরোজকে গুরুতর আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফিরোজকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

এদিকে এ ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শহীদ সালাম বরকত হলের ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় তারা সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে বলে আশংকা করছে শিক্ষার্থীরা।

আহতরা সাংবাদিকদের জানান, ‘আমরা নিজেদের মধ্যে বন্ধুরা কথা বলছিলাম। কাউকে উদ্দেশ্য করে কোন কূটক্তি করিনি।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বলেন, ‘আমি আমার কাজিনকে নিয়ে যাওয়ার সময় তারা কূটক্তি করে। তাই তাদেরকে মারধর করা হয়েছে।’

এ বিষয়ে সহকারী প্রক্টর মেহেদী ইকবাল বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ

জাবিতে ৫ শিক্ষার্থীকে পেটালো ছাত্রলীগ

আপডেট টাইম : ০৬:২৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫