পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ দুজনকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সংস্কৃত ও পালি বিভাগের অধ্যাপক অসীম সরকারকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। গতকাল বুধবার আল কায়েদা ও আনসারুল্লাহ বাংলা টিম-১৩ এর বরাত দিয়ে পাঠানো চিঠিতে তাঁদের এ হুমকি দেওয়া হয়। ওই চিঠিতে আরেফিন সিদ্দিক ও অসীম সরকার ছাড়া আরও আটজনের নাম উল্লেখ করে তাঁদের মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে।

চিঠিতে যাদের নাম উল্লেখ ছিল তাঁরা হলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, সাংসদ তারানা হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাফর ইকবাল, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, বিকাশ সাহা, মো. ইকবালুর রহিম ও পল্টন সুতার। শেষের তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তবে এঁদের মধ্যে ইমরান এইচ সরকার এ ধরনের চিঠি পাননি বলে জানিয়েছেন। বাকিরা চিঠি পেয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তিনি চিঠিটি পান। তিনি বলেন, ‘আগেও এ ধরনের হুমকি পেয়েছি। এগুলো যারা করছে গোয়েন্দা সংস্থাগুলোর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

চিঠি পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক অসীম সরকার বলেন, দুপুরে অন্যান্য চিঠিপত্রের সঙ্গে তিনি চিঠিটি পান। এ ঘটনায় তিনি উদ্বিগ্ন বলে জানান।

সাদা কাগজে লেখা ওই চিঠিতে দেখা যায়, কাউকে ইসলামের দুশমন, কাউকে হিন্দু মৌলবাদী, ব্লগার ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়েছে। চিঠিতে উপরোক্ত ব্যক্তিদের মৃত্যুর জন্য প্রস্তুত নিতে বলা হয়েছে। যে খামে চিঠি পাঠানো হয়েছে তার ওপর ঢাকা জিপিওর সিল মারা এবং ছয় টাকার টিকিট বসানো ছিল।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ দুজনকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

আপডেট টাইম : ০২:৪৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০১৫