অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ঢাবি শিক্ষককে লাঞ্ছনা : গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় এক মোটরসাইকেল আরোহীকে পিটিয়ে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। অভিযুক্ত ওই মোটরসাইকেল আরোহীর নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার শিকার ওই শিক্ষকের নাম মিজানুর রহমান। তিনি ঢাবির হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানায়, কার্জন হলের সামনে দিয়ে গাড়ি দিয়ে যাচ্ছিলেন শিক্ষক মিজানুর রহমান। গাড়িটি শহীদুল্লাহ হলের সামনে এলে একটি মোটরসাইকেল তার গাড়িকে ধাক্কা দেয়। এসময় গাড়িচালক ধাক্কা দেয়ার কারণ জানতে চাইলে মোটরসাইকেল আরোহী চালককে মারধর করতে থাকে। একপর্যায়ে ওই শিক্ষক গাড়ি থেকে নেমে গিয়ে নিজেকে ঢাবি শিক্ষক পরিচয় দিলেও ওই মোটরসাইকেল আরোহী মিজানুর রহমানের সঙ্গেও খারাপ আচরণ করে। চালককে মারধরের সময় তার (মিজানুর রহমানের) মাথায়ও আঘাত লাগে। এতে তার কপাল ফেটে রক্ত ঝরতে থাকে। পরবর্তীতে শহীদুল্লাহ হলের ছাত্ররা বের হয়ে এসে ওই মোটরসাইকেল আরোহীকে ধরে গণপিটুনি দেয় এবং তার মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় মোটরসাইক আরোহীকে গ্রেপ্তার করে নিয়ে থানায় যায়।

এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর এম আমজাদ আলী বলেন, আমাদের এক শিক্ষকের সঙ্গে খারাপ আচরণ করায় এক মোটরসাইকেল আরোহীকে শিক্ষার্থীরা ধরে পিটিয়েছে। পরে আমরা তাকে পুলিশে দিয়েছি।’ তার নাম কিংবা পরিচয় জানাতে পারেননি প্রক্টর।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ঢাবি শিক্ষককে লাঞ্ছনা : গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আপডেট টাইম : ০৩:০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০১৫