অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

যুক্তরাষ্ট্রের ৪০ লাখ সরকারি কর্মকর্তার তথ্য হ্যাক

ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের গোয়েন্দা সংস্থা বলছে, দেশটির ৪০ লাখ বর্তমান ও সাবেক কর্মকর্তার ব্যক্তিগত তথ্য হ্যাক করা হয়েছে।

দা অফিস অফ পারসোনাল ম্যানেজমেন্ট এ খবর নিশ্চিত করেছে। কর্মকর্তারা ধারণা করছেন, এই সাইবার হামলার ঘটনায় চীনের হাত রয়েছে।

দা অফিস অফ পারসোনাল ম্যানেজমেন্ট বা ওপিএম বলছে, তারা ‘আইনস্টাইন’ নামে একটি সাইবার সিকিউরিটি সিস্টেম ব্যবহার করে দেখেছে। এ বছরের এপ্রিলে তাদের ডাটাবেসে একটি সাইবার অনুপ্রবেশ ঘটেছে।

ওপিএমের এই ডাটাবেসে প্রায় ৪০ লাখ কর্মকর্তার কাজের ধরণ, কাজের পর্যালোচনা, এবং প্রশিক্ষণের বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে।

এদিকে, কর্মকর্তাদের মধ্যে গুঞ্জন চলছে এই হ্যাকিংয়ের ঘটনা চীন করে থাকতে পারে বলে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মেরি হার্ফ অবশ্য নিশ্চিত করেননি যে, এই সাইবার হামলার পিছনে চীনের হাত রয়েছে কিনা?

তিনি কিছুটা সর্তক মন্তব্য করে বলেছেন, বিশ্বে কিছু শক্তির এই ধরনের কাজ করার ক্ষমতা রয়েছে এবং দুর্ভাগ্যবশত এই সংখ্যা বেড়ে চলেছে।

এর আগে ২০১৪ সালের নভেম্বরে ২৫,০০০ কর্মকর্তার ফাইল হ্যাক করা হয়। এপ্রিলের এই হ্যাকিংয়ের ঘটনার তদন্ত করছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবি আই।

সূত্র: বিবিসি

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

যুক্তরাষ্ট্রের ৪০ লাখ সরকারি কর্মকর্তার তথ্য হ্যাক

আপডেট টাইম : ০৭:০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫