অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

২০১৪ সালে পৃথিবীজুড়ে ছয় কোটি মানুষ বাস্তচ্যূত হয়েছে

ডেস্ক: যুদ্ধ, সংঘাত এবং নির্যাতনের কারণে ২০১৪ সালে পৃথিবীজুড়ে ছয় কোটি মানুষ বাস্তচ্যুত হয়েছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এই প্রতিবেদনটি তৈরি করেছে। সংস্থাটি বলছে ২০১৩ সালের চেয়ে ২০১৪ বাস্তচ্যুত মানুষের সংখ্যা ৮৩ লাখ বেশি ছিল।

এত বিপুল সংখ্যায় মানুষ উদ্বাস্তু হবার পেছনে সিরিয়ার গৃহযুদ্ধকে সবচেয়ে বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান বলেছেন ‘পৃথিবী এখন এক বিশৃঙ্খলার মধ্যে রয়েছে।’ তিনি বলেন ২০১৪ সালে প্রতিদিন চল্লিশ হাজারের বেশি মানুষ উদ্বাস্তু হয়েছে।

শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান বলেন এত বেশি মানুষ দুর্দশার মধ্যে পড়েছে যে এদের অনেককেই সহায়তা করা সম্ভব নয়।

গত পাঁচ বছরে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে অন্তত পনেরটি যুদ্ধ বা সংঘাত তৈরি হয়েছে। এসব কারণে যারা উদ্বাস্তু হয়েছেন তাদের মধ্যে ৫০ শতাংশই শিশু।

এসব কারণে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আশ্রয়প্রার্থীর সংখ্যাও বেড়ে গেছে।

জাতিসংঘের এই প্রতিবেদনের সাথে ইউরোপিয় ইউনিয়নের পরিসংখ্যানের মিল রয়েছে।

ইউরোস্ট্যাট – এর পরিসংখ্যান অনুযায়ী শুধু জার্মানিতে আশ্রয়ের জন্য আবেদন করেছে প্রায় আড়াই লাখ।

অন্যদিকে সুইডেন, হাঙ্গেরি, ইটালি , ফ্রান্স , অষ্ট্রিয়া ও যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করেছে আরো প্রায় সাড়ে তিন লাখ মানুষ।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ায় অভ্যন্তরীনভাবে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৭৬ লাখ মানুষ আর ভিনদেশে উদ্বাস্তু হয়েছে আরো ৪০ লাখ মানুষ।

সিরিয়ার পরে জাতিসংঘ এবং সোমালিয়া থেকে সবচেয়ে সবচেয়ে বেশি মানুষ উদ্বাস্তু হয়েছে।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার বেপরোয়া চেষ্টায় গত এক বছরে অনেকেরই মৃত্যু হয়েছে।

সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

২০১৪ সালে পৃথিবীজুড়ে ছয় কোটি মানুষ বাস্তচ্যূত হয়েছে

আপডেট টাইম : ১২:৫৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০১৫