পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩ Logo লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কা’টা পড়ে মৃত্যু Logo লালমনিরহাটে জমি নিয়ে উচ্ছেদ, হামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন Logo পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে জড়িত গ্রাম পুলিশকে ১ মাসের কারাদণ্ড Logo কুড়িগ্রামে অবৈধ মজুত ৭১ বস্তা সরকারি চাল জব্দ, ৫০ টাকা হাজার জরিমানা গুদামের মালিক কালের কণ্ঠের মিাল্টিমিডিয়ার সাংবাদিক Logo ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলার উদ্বোধন, করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতীক “বাবার মৃত্যু সংবাদ শুনেও আমি যুদ্ধের মাঠ ছাড়িনি” Logo ১২ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ Logo শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ Logo বুধবার থেকে লালমনিরহাট শহরের সকল রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা

বাকৃবির দুই শিক্ষার্থী বহিষ্কার

বাকৃবি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পি-এইচ.ডি ডরমেটরিতে রাতের বেলায় বিনা অনুমতিতে অবৈধভাবে অবস্থান করায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তাদের এ শাস্তি প্রদান করেন।

বিশ্ববিদ্যালয়ের একোয়াকালচার বিভাগের মাস্টার্সের ছাত্র জীবন রায় ও প্যারাসাইটোলজি বিভাগের মাস্টার্সের ছাত্রী ফাতেমা তুজ জোহরারকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, গত ১৭ জুন বিকেলে জীবন রায় বিশ্ববিদ্যালয়ে অবস্থিত পরমাণু বিজ্ঞানী ড. এম.এ. ওয়াজেদ মিয়া পি-এইচ.ডি ডরমেটরির ১২২ নং কক্ষে ফাতেমা তুজ জোহরার সঙ্গে দেখা করতে যায়। রাত ১২টার পরও না ফেরায় কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা ওই কক্ষে তল্লাশি করে সময় জীবন রায়কে দেখতে পায়। পরবর্তীতে তাদের দু’জনকে বিশ্ববিদ্যালয় প্রক্টর কারণ দর্শানোর নোটিশ দেয়। এতে তারা দোষী প্রমাণিত হওয়ায় উভয়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শৃংখলা বিধির ১৩ নং ধারা অনুযায়ী (জুলাই-ডিসেম্বর/১৫) এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কার করার বিষয়ে প্রক্টর প্রফেসর ড. এ. কে. এম জাকির হোসেন জানান, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য অভিযুক্ত শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে।

তবে ঘটনার পর থেকেই নিজেকে নিদোর্ষ বলে আসছে অভিযুক্ত জীবন রায়। জীবনের মতে, রান্না শিখানোর জন্য মুরগির মাংস নিয়ে পি-এইচ.ডি ডরমেটরিতে গিয়েছিলাম অন্য কোন অসৎ উদ্দেশ্য ছিল না।

Tag :
জনপ্রিয় সংবাদ

তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩

বাকৃবির দুই শিক্ষার্থী বহিষ্কার

আপডেট টাইম : ১১:২৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০১৫