পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চাকরির দাবিতে ইবি’র ভিসি অফিসে সাবেক ছাত্রলীগ নেতাদের তালা

কুষ্টিয়া : চাকরির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন থেকে সকল কর্মকর্তা-কর্মচারীদের বের করে ভিসি অফিসে তালা দিয়েছে চাকুরি প্রত্যাশী ছাত্রলীগের সাবেক নেতা কর্মীরা।

সোমবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসে তালা লাগিয়ে দেয় তারা। একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী গাড়ি চলাচলে বাধা দেয় চাকুরি প্রত্যাশীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী ও ভিসি অফিস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে চাকরির দাবিতে ছাত্রলীগের সাবেক কমিটির চাকরি প্রত্যাশী মাহমুদুল হাসান লেলিন, তৌফিকুর রহমান হিটলার, আশিকুর রহমান জাপানসহ বেশ কয়েকজন চাকরি প্রত্যাশি প্রশাসন ভবনে প্রবেশ করে অফিসে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের অফিস থেকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেয়। এসময় পরিবহন চলাচল বন্ধ করে দেয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান বলেন, আগামী ২৮ জুন নিয়োগ সংক্রান্ত সিন্ডিকেট হবে। কিছু ব্যক্তির দাবি ঐ সিন্ডিকেটের পুর্বেই তাদের চাকরি দিতে হবে। তারা অন্যায়ভাবে এই অনৈতিক দাবিতে বিশৃংখলা সৃষ্টি করেছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার এস আই ইকবাল হোসেন বলেন, যারা তালা দিয়েছে তারা সবাই ছাত্রলীগের সাবেক নেতা কর্মী । ক্যাম্পাসে ভিসি, প্রো-ভিসি, প্রক্টরের নির্দেশ ছাড়া আমাদের কিছু করার নাই। তাদের নির্দেশের অপেক্ষায় আছি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চাকরির দাবিতে ইবি’র ভিসি অফিসে সাবেক ছাত্রলীগ নেতাদের তালা

আপডেট টাইম : ১১:৪৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০১৫