পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় Logo লালমনিরহাটে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত Logo লালমনিরহাট মোগলহাট স্থলবন্দর চালুর সম্ভাবনায়- পরিদর্শনে দুই মন্ত্রী Logo বুড়িমারীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে এলাকাবাসী Logo হাতীবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে এস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু Logo চলন্ত বাসে জন্ম, আজীবন বিনামূল্যে যাতায়াতের উপহার পেল শিশু Logo পাটগ্রাম সীমান্তে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় চুইঝাল জব্দ Logo পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৭ Logo হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয়

দামি রিসোর্টে ছুটি কাটাতে গিয়ে বেহালদশা

ডেস্ক ছুটি কাটাতে গিয়ে হোটেলবাস নরকযন্ত্রণা হয়ে উঠল এক পরিবারের। ফ্লোরিডার দামি রিসোর্টে রাত কাটানোর পর বাড়ির দুই মেয়ের গায়ে দেখা মিলল অসংখ্য লাল লাল দাগ। শৌখিন হোটেলে এমন অবস্থা কী করে হলো? খোঁজ করতে গিয়ে তোষকের তলা থেকে দেখা মিলল অসংখ্যা ছারপোকার। ছুটির আনন্দ যে এমন করে ছারপোকার কামড়ে ছারখার হয়ে যাবে ভাবেননি স্ট্রেবল পরিবার। দুই মেয়েকে নিয়ে ছুটি কাটাতে গিয়ে তাঁরা উঠেছিলেন ফ্লোরিডার এক নামী হোটেল। ওক গাছে ঘেরা এ হোটেল পর্যটকদের বেশ পছন্দের। ছুটির দিনগুলো যাতে মাঠে মারা না যায়, তাই এই হোটেলটিকেই বেছে নিয়েছিলেন তাঁরা। কিন্তু সে গুড়ে বালি। সকালে এক মেয়ের শরীরে দেখা গেল ২০৬টি কামড়ের দাগ। অন্যজনের শরীরে ১০৫টি। কী থেকে এমন হতে পারে প্রথমেই ভেবেই পাচ্ছিলেন না স্ট্রেবল দম্পতি। কিন্তু বিছানার তোষকটা ওল্টাতেই তাঁদের চক্ষু চড়কগাছ। অসংখ্য ছারপোকা গিজগিজ করছে সেখানে। ছিমছাম হোটেলের এহেন পরিষেবায় ক্ষুব্ধ দম্পতি তখনই হোটেলের নামে বিজনেস ও প্রফেশনাল রেগুলেশন বিভাগে অভিযোগ জানান। তাঁদের অভিযোগ পেয়ে হতবাক হোটেল কর্তৃপক্ষও। রিসর্টের মুখপাত্র গ্রেস ভেলেজ জানিয়েছেন, এ রকম অভিযোগ তাঁরা এই প্রথম পেলেন। তাঁদের ২৪২ ঘরের মধ্যে ৯৬ শতাংশই ভর্তি থাকে। এ রকমটি কখনও হয়নি। অবশ্য রেকর্ড বলছে ২০১৩ সাল থেকে আরও দুইবার নাকি এই হোটেলের বিরুদ্ধেই একই অভিযোগ উঠেছে। স্টেট রেকর্ডে তা নথিবদ্ধও আছে। কিন্তু কী আশ্চর্য, স্টেট ইন্সপেক্টররা নাকি কোনোবারই একটিও ছারপোকা খুঁজে পাননি। স্ট্রেবল কন্যাদের শরীরে লাল দাগে এবার তাঁদের চোখ খোলে কি না, সেটাই দেখার।

Tag :

পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

দামি রিসোর্টে ছুটি কাটাতে গিয়ে বেহালদশা

আপডেট টাইম : ০৫:৪৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০১৫