অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ

২০ হাজার টাকা ঘুষ প্রদানকালে প্রকৌশলী হাতেনাতে গ্রেফতার

রামপাল উপজেলার প্রকৌশলী মো. নুরুজ্জামানকে ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুপুর ১টা দিকে উপজেলা প্রকৌশলী দপ্তরে তাকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে ঐ প্রকৌশলীকে আসামি করে রামপাল থানায় ১টি মামলাও করেছে দুদক।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাগেরহাটের রামপাল রেইনবো এন্টারপ্রাইজের মালিক গোলাম আজমের ঠিকাদারি কাজ শেষে সিকিউরিটি বাবদ আড়াই লাখ টাকা দেওয়ার জন্য তাতে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করে নুরুজ্জামান। পরে তাদের মধ্যে ২০ হাজার টাকায় সমঝোতা হয়। এ বিষয়ে গোলাম আজম দুদককে অবহিত করলে দুদক তাকে ধরার জন্য ওঁত পেতে থাকে।
যার ফলে আজ প্রকৌশলী দপ্তরে ২০ হাজার টাকা ঘুষ প্রদানকালে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
খুলনা দুদকের বিভাগীয় কার্যালয় পরিচালক একেএম জাহিদ হোসেন খানের নেতৃত্বে ৭ সদস্যের একটি টিম তাকে গ্রেফতার করে।
দুদকের উপ-পরিচালক এসএম শামিম হোসেন বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন।

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক

২০ হাজার টাকা ঘুষ প্রদানকালে প্রকৌশলী হাতেনাতে গ্রেফতার

আপডেট টাইম : ০৭:২৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০১৪