অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ Logo মাদরাসাশিক্ষক গ্রেফতার: ছাত্রীকে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণ, খাওয়াতো হতো জন্মনিয়ন্ত্রক Logo স্পষ্ট হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের লক্ষণ, প্রভাব পড়বে বাংলাদেশেও Logo সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সুইচ গিয়ারসহ যুবক গ্রেপ্তার Logo এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা: রাশেদ খান Logo বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ !

হার দিয়ে জিম্বাবুয়ে সফর শেষ ভারতের

ডেস্ক : স্বাগতিক জিম্বাবুয়ের কাছে সিরিজের দ্বিতীয় ও শেষ টোয়েন্টি২০ ম্যাচে হেরেছে ভারত।

রবিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ে জয় পেয়েছে ১০ রানে। ফলে শেষ ম্যাচে হারের স্বাদ নিয়ে জিম্বাবুয়ের সফর শেষ করল ভারত।

টস জিতে আগে ব্যাটিং করেছে জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে সিকান্দার রাজার দল ৭ উইকেট হারিয়ে করেছে ১৪৫ রান। সর্বোচ্চ ৬৭ রান (৫১ বলে) করেছেন ওপেনার চামু চিবাবা। ভারতের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার ও মোহিত শর্মা।

জয়ের জন্য ১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান করতে সক্ষম হয়েছে ভারতীয়রা। অতিথি দলটির পক্ষে সর্বোচ্চ ৪২ রান (২৫ বলে) করেছেন রবিন উত্থাপা।

জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন গ্রায়েম ক্রেমার।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন জিম্বাবুয়ের চামু চিবাবা। সিরিজ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি।

জিম্বাবুয়ের এ জয়ে দুই দলের মধ্যকার ২ ম্যাচের টোয়েন্টি২০ সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছে। এর আগে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারীদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল জিম্বাবুয়ে।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে : ১৪৫/৭, ওভার ২০ (চিবাবা ৬৭, মাসাকাদজা ১৯; কুমার ২/২৬, মোহিত ২/২৮)

ভারত : ১৩৫/৯, ওভার ২০ (উত্থাপা ৪২, বিনি ২৪; ক্রেমার ৩/১৮, মুজারাবানি ১/২৩)

ফল : জিম্বাবুয়ে ১০ রানে জয়ী

সিরিজ : দুই ম্যাচের টোয়েন্টি২০ সিরিজ ১-১ সমতায় নিষ্পত্তি

ম্যাচ সেরা : চামু চিবাবা (জিম্বাবুয়ে)

সিরিজ সেরা : চামু চিবাবা (জিম্বাবুয়ে)

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা

হার দিয়ে জিম্বাবুয়ে সফর শেষ ভারতের

আপডেট টাইম : ০৪:৩০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০১৫