অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড। Logo সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo পাটগ্রামে বিজিবির মামলায়, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেপ্তার Logo হাতীবান্ধায় সমন্বিত শ্রেণিপাঠদান পরিকল্পনা নিয়ে ইউএনও’র মতবিনিময়

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

পানিতে-ডুবেবাংলার খবর২৪.কম,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের ২ ভাইসহ ৫ শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন: রিফাদ (১০), ফাহিদ (৯), নূপুর (৯) ও লতিফুর (১০)।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার জগন্নাথপুর বাহাদুর পাড়া ও কালিতলা গ্রামে বাড়ির পাশের একটি পুকুর থেকে স্থানীয়রা ওই ৫ শিশুর লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতদের সকলে সিংঙ্গিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এদের মধ্যে রিফাদ ও ফাহিদ সহোদর ভাই। দুজন এলাকার এনায়েত হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জগন্নাথপুর বাহাদুরপাড়া এলাকার ৪ শিশু দুপুরের পর স্কুল থেকে বাসায় ফেরার পথে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করার সময় ডুবে যায়। পরে ওই পুকুরে আরো কয়েকজন শিশু গোসল করতে গেলে ওই শিশুদের লাশ দেখতে পায়। স্থানীয় লোকজন শিশুদের উদ্ধার করে। জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর লিটন জানান, ঘটনাটি সত্যি মর্মান্তিক। মনের আনন্দে পুকুরে গোসল করতে গিয়ে ৪ শিশুর সলিল সমাধি ঘটেছে। নিহত শিশুদের লাশ উদ্ধার করা হয়েছে।সাতার না জানার কারনে শিশুরা পানিতে ডুবে মারা গেছে বলে মন্তব্য করেন চেয়ারম্যান লিটন।

ঠাকুরগাঁও থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যুর কথা স্বীকার করেছেন।

এদিকে ঠাকুরগাও রোড এলাকার কালিতলা গ্রামে পানিতে ডুবে আরেকটি শিশু মারা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৪:২২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০১৪