অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সাংবাদিক পেটানোয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বহিষ্কার

জবি: দৈনিক মানবকণ্ঠের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সোহাইল মিয়াকে মারধর করায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সম্পাদক আতাউর রহমানকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে সোহাইল মিয়াকে মারধর করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মাদ সাংবাদিকদের বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে আতাউরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, আজ দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সম্পাদক আতাউর রহমান মুঠোফোনে সোহাইলকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আসতে বলেন। সেখানে আসার পর আতাউর ও তাঁর বন্ধুরা সোহাইলকে মারধর করেন ৷ পরে সোহাইলের বন্ধুরা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে যান। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ৷ এ ঘটনায় সোহাইলের সহপাঠীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন ৷ ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মাদকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷

উল্লেখ্য, আতাউর ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদের’ সভাপতি, সোহাইল এই পরিষদেরই সাধারণ সম্পাদক। সোহাইল সাংবাদিকদের বলেন, ‘গত সোমবার পটুয়াখালী জেলা আওয়ামী লীগের এক নেতাকে সদরঘাট টার্মিনালে এগিয়ে দেওয়ার কারণে আতাউর আমার ওপর হামলা করেছে ৷ কারণ, আতাউর ওই নেতাকে পছন্দ করেন না।’

এ ঘটনা সম্বন্ধে জানার জন্য আতাউর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, আতাউরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সাংবাদিক পেটানোয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বহিষ্কার

আপডেট টাইম : ০৩:৩৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০১৫