পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এইচএসসির ফল চ্যালেঞ্জ করে ৩ লাখ আবেদন

ঢাকা: সদ্য প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল চ্যালেঞ্জ করে ১০ শিক্ষা বোর্ডে ৩ লাখ ১০ হাজার ৭৯টি আবেদন জমা দিয়েছে।

পুনঃনিরীক্ষার ফলাফল আগামী ৮ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক এ তথ্য জানান।

তিনি বলেন, আবেদনকারীদের মধ্যে যাদের ফল পরিবর্তন হবে তাদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার ১০ বোর্ডে ১০ লাখ ৬১ হাজার ৬১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭ লাখ ৩৮ হাজার ৮৭২ জন। মোট জিপিএ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন। এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে।

এরপর অনুত্তীর্ণ ও প্রত্যাশিত ফল না আসা শিক্ষার্থীরা ফল চ্যালেঞ্জ করে ১০ থেকে ১৬ আগস্ট পর্যন্ত টেলিটক মোবাইলে আবেদন করেন।

পুনঃনিরীক্ষার আবেদনের প্রতিটি বিষয়ের জন্য ১৫০ টাকা হারে চার্জ কাটা হয়। যেসব বিষয়ের দুটি বিষয় (প্রথম ও দ্বিতীয়) রয়েছে সেক্ষেত্রেও প্রতি বিষয়ের জন্য ১৫০ টাকা করে ফি ধার্য করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

এইচএসসির ফল চ্যালেঞ্জ করে ৩ লাখ আবেদন

আপডেট টাইম : ০৩:৩০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০১৫