পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

ঢাকা : পঁয়ত্রিশতম বিসিএসের লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার কমিশনের ওয়েবসাইটে এই আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট এবং রংপুর কেন্দ্রে একযোগে ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা হবে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে আবশ্যিক বিষয়ের পরীক্ষা শুরু হয়ে চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। আর পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হবে ৯ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর।

২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে চার ঘণ্টা। আর ১০০ নম্বরের পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে তিন ঘণ্টা।

পিএসসি বলছে, লিখিত পরীক্ষায় গড় পাস নম্বর ন্যূনতম ৫০ শতাংশ। কেউ কোনো বিষয়ে ৩০ নম্বরের কম পেলে ওই বিষয়ে তিনি কোনো নম্বর পাননি বলে গণ্য হবে।

পরীক্ষাকেন্দ্রে বই-পুস্তক, ব্যাগ, মোবাইল ফোন, ঘড়ি সদৃশ মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র আনা সম্পূর্ণ নিষিদ্ধ জানিয়ে কমিশন বলছে, কারো কাছে এসব ডিভাইস পাওয়ার গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে।

গাণিতিক যুক্তি, গণিত, ফলিত গণিত, পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, পরিসংখ্যান, হিসাববিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্স বিষয়ের লিখিত পরীক্ষায় প্রার্থীরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।

এর বাইরে ইলেকট্রনিক্স এবং ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোতে প্রার্থীদের ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হলেও অন্যসব বিষয়ে ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে পিএসসি।

৩৫তম বিসিএসের প্রিলিমিনারিতে ২০ হাজার ৩৯১ জন উত্তীর্ণ হয়েছেন, এরাই লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

আপডেট টাইম : ০৪:৩৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০১৫